গৃহবধূকে ৩ দিন না খাইয়ে শিকলে বেঁধে নির্যাতন

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a single, recent incident (Monday, 20 April 2026) in Faridpur in which a wife was chained and starved for three days by her husband and in-laws. Her parents were also beaten when they tried to rescue her, and police later detained the father-in-law, so it involves physical violence rather than a simple arrest.

Reported by:JugantorSingle source
20/04/26•লস্করদিয়া ইউনিয়ন, নগরকান্দা

Killed

0

Injured

1

Summary

ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে ২০ এপ্রিল ২০২৬ (সোমবার) স্বামী শামীম মাতুব্বর ও শ্বশুরবাড়ির সদস্যরা গৃহবধূ রিতু আক্তারকে তিন দিন না খাইয়ে শিকলে বেঁধে নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। উদ্ধারে গিয়ে তার বাবা-মা মারধরের শিকার হন, এবং পুলিশ শ্বশুর খোরশেদ মাতুব্বরকে আটক করে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

রিতু আক্তার (ভুক্তভোগী গৃহবধূ)শামীম মাতুব্বর (স্বামী)খোরশেদ মাতুব্বর (শ্বশুর, আটক)শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরিতুর বাবা-মাসৈয়দ আলী (রিতুর চাচা)পুলিশ

Tags

Domestic Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 22/04/26open original ↗

গৃহবধূকে ৩ দিন না খাইয়ে শিকলে বেঁধে নির্যাতন

গৃহবধূকে ৩ দিন না খাইয়ে শিকলে বেঁধে নির্যাতন নগরকান্দায় শ্বশুর আটক Advertisement নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নে রিতু আক্তার নামে এক গৃহবধূকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। সোমবার পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী রিতু বাঘুটিয়া গ্রামের মো. জালাল কাজীর মেয়ে। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় সাকরাইল গ্রামের খোরশেদ মাতুব্বরের ছেলে শামীম মাতুব্বরের সঙ্গে। অভিযোগ অনুযায়ী, বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে রিতুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চলছিল। সোমবার সকালে রিতুর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গিয়ে তাকে ঘরের ভেতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা উদ্ধার করতে গেলে স্বামী শামীম, শ্বশুর খোরশেদ মাতুব্বর এবং পরিবারের অন্য সদস্যরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। রিতুর চাচা সৈয়দ আলী জানান, এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। তিনি দাবি করেন, রিতুকে তিন দিন ধরে না খাইয়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল। এ ঘটনায় পুলিশ শ্বশুর খোরশেদ মাতুব্বরকে আটক করেছে।