বাগেরহাটে ছাত্রী নিবাসে গণচুরি

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single concrete incident in Bagerhat in which thieves cut a grill, broke the locks of at least 15 rooms in a women's hostel and stole cash, gold, a router and a TV. Because it involves forced entry and property destruction, it is counted as a violent incident. The date is not stated, so the report date of 24 March 2026 is used.

Reported by:JugantorSingle source
24/03/26•ম্যাটস ছাত্রী নিবাস, মুনিগঞ্জ এলাকা, বাগেরহাট শহর

Killed

0

Injured

0

Summary

ঈদের ছুটিতে হল ফাঁকা থাকার সুযোগে বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) ছাত্রী নিবাসে চোরেরা নিচতলার গ্রিল কেটে ঢুকে কয়েক দিন ধরে অন্তত ১৫টি রুমের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা, জামাকাপড়, রাউটার ও টেলিভিশনসহ নানা মালামাল চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, মালামালের তালিকা চেয়েছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 4

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলামবাগেরহাট সদর মডেল থানার এসআই কামাল হোসেনচোরের দল

Affected infrastructure

ছাত্রী নিবাসের নিচতলার গ্রিলঅন্তত ১৫টি রুমের তালাব্রডব্যান্ডের রাউটারইলেকট্রিক ডিভাইসটেলিভিশন

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 24/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 24/03/26open original ↗

বাগেরহাটে ছাত্রী নিবাসে গণচুরি

বাগেরহাটে ছাত্রী নিবাসে গণচুরি Advertisement বাগেরহাট প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম ঈদের ছুটিতে হলে কেউ না থাকায় এ ঘটনা ঘটে। ছবি: যুগান্তর বাগেরহাটে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) আবাসিক ছাত্রী নিবাসে ঈদের ছুটিতে গণহারে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে হলে কেউ না থাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম বলেন, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় ম্যাটসের চারতলার এই ছাত্রী নিবাসে তিনশর বেশি ছাত্রী বসবাস করেন। ঈদের ছুটিতে হলের সব মেয়েরা বাড়িতে চলে গেছে। এই সুযোগে চোরের দল নিচতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে কয়েক দিন ধরে হলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অন্তত ১৫টি রুমের তালা ভাঙে। এ সময় তারা নগদ টাকা, জামাকাপড়, স্বর্ণের গহনা, ব্রডব্যান্ডের রাউটার, ইলেকট্রিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে যায়। বাড়িতে বসে ফোনে চুরির খবর পেয়ে বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে অবহিত করি। নৈশপ্রহরী না থাকার সুযোগে চোরেরা এই সুযোগ পেয়েছে। কর্তৃপক্ষের কাছে মেয়েদের হলে নৈশপ্রহরী দেওয়ার দাবিও জানান তিনি। বাগেরহাট সদর মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বাগেরহাট ম্যাটসের আবাসিক ছাত্রী নিবাসে গণচুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেসব মালামাল নিয়ে গেছে তার তালিকা চাওয়া হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।