স্বরূপকাঠিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
Why this classification
প্রবন্ধে রোববার সন্ধ্যায় একাধিক স্থানীয় ব্যক্তি লাঠি ও চেইন দিয়ে মো. ইমাম হোসেনকে মারধর করে গুরুতর আঘাতের ঘটনা বর্ণিত হয়েছে; এটি শারীরিক আক্রমণ এবং ১৪ দিনের মধ্যে ঘটেছে, তাই এটি বৈধ হিংসা ঘটনা হিসেবে স্বীকৃত।
Killed
0
Injured
1
Summary
রোববার সন্ধ্যায় স্বরূপকাঠি ইউনিয়নের ছাত্রদল নেতা মো. ইমাম হোসেনকে সাকিব, সাইফুল এবং তাদের পরিবার লাঠি ও চেইন দিয়ে মারধর করে গুরুতর আঘাতের শিকার করা হয়। হোসেনকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
হানি ট্র্যাপের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, গ্রেপ্তার ৩
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় এক ব্যবসায়ীকে হানি ট্র্যাপে ফাঁসিয়ে মারধর, নগ্ন ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ভাণ্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সজীব চাপরাশিও রয়েছেন। এ ঘটনায় পর তাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া বাজারের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর-পূর্ব ভান্ডারিয়ার মো: ফখরুল ইসলাম মিলন চাপরাশির ছেলে ছাত্রদল নেতা মো. সজিব চাপরাশি (২৫), আমজাদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও এক নারী। পুলিশ সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া বাজারসংলগ্ন রিজার্ভ পুকুরপাড় এলাকায় ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) কৌশলে ফাঁদে ফেলার অভিযোগ ওঠে। পরে তাঁকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় গ্রেপ্তার ৩ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, বৃহস্পতিবার রাতে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সজীব চাপরাশিকে বহিষ্কার করে পিরোজপুর জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। সার্বিক বিষয় বিবেচনায় সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাদী মো. হিমেল/এমএমবি
স্বরূপকাঠিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
স্কুলের সামনে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ স্বরূপকাঠিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম Advertisement স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নেছারাবাদে স্কুলের সামনে আড্ডা এবং ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মো. ইমাম হোসেন নামে এক ছাত্রদল নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে আহত ইমাম হোসেনকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় স্বরূপকাঠি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অলঙ্কারকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইমাম হোসেনের বাবা বাবুল হোসেন বাদী হয়ে সাকিব ও তার বড় ভাই মো. সাইফুল, বাবা মো. ওহাব আলী এবং সাইফুলের ভায়রা ভাই মো. খোকনের বিরুদ্ধে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইমাম হোসেন স্বরূপকাঠি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এবং অলংকারকাঠি গ্রামের বাবুল হোসেনের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন অভিযোগ করেন, সাকিব প্রায়ই অলঙ্কারকাঠি এম আর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্কুল ছুটির সময় দলবদ্ধভাবে আড্ডা দেন এবং মেয়েদের পথরোধ করে উত্ত্যক্ত করেন। তিনি কয়েকবার এসব না করার জন্য তাদের নিষেধ করেন। এ নিয়ে রোববার বিকালে তিনি সাকিবকে রাস্তায় বসে একটি থাপ্পড় দিয়ে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার পর সাকিব তাকে বাড়ি থেকে ডেকে স্কুলের কাছে নিয়ে যান। সেখানে সাকিব, সাইফুল তাদের বাবা ওহাব আলী ও খোকন লাঠি দিয়ে তাকে মারধর করেন। পরে খবর পেয়ে স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান শান্ত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাকিব রামদা দিয়ে তার মাথার পেছনে কোপ দেন এবং চেইন দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন ইমাম। ঘটনার তদন্তকারী কর্মকর্তা নেছারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির হোসেন বলেন, ইমাম হোসেনকে মারধর করার একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং তদন্তের পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তরা পলাতক রয়েছেন বলে জানান তিনি।
