মোবাইলে সন্দেহজনক নোটিফিকেশন, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৭ লাখ
Why this classification
This incident was classified as violence because it is a hacking attack in which unknown attackers broke into a businessman's phone and bank accounts in Satkania, Chattogram, and withdrew about 7.5 lakh taka on 7 April 2026. The report falls within the 14-day window, and although no one was physically hurt, hacking is explicitly included as a qualifying attack.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রামের সাতকানিয়ায় গত ৭ এপ্রিল (২০২৬) ব্যবসায়ী মো. জামাল উদ্দীনের মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক হিসাব থেকে প্রায় ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ১৫ এপ্রিল থানায় সাধারণ ডায়েরি করেছেন, তবে হ্যাকারদের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
মোবাইলে সন্দেহজনক নোটিফিকেশন, ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৭ লাখ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এক ব্যবসায়ীর মোবাইল ফোন হ্যাক করে তার ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১৫ এপ্রিল) ভুক্তভোগী মো. জামাল উদ্দীন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগী ব্যবসায়ী মো. জামাল উদ্দীন উপজেলার ছদাহা ইউনিয়ন এলাকায় একটি কুলিং কর্নারের ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায়ী জামাল জিডিতে উল্লেখ করেন, গত ৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে দোকানে থাকা অবস্থায় তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি সন্দেহজনক নোটিফিকেশন আসে। বিষয়টি গুরুত্ব না দিয়ে সেটি বাতিল করলেও কিছুক্ষণ পর মোবাইলটি স্বয়ংক্রিয়ভাবে আপডেট হতে শুরু করে, যা তার কাছে অস্বাভাবিক মনে হয়। পরে আপডেট শেষ হলে তিনি লক্ষ্য করেন, মোবাইলের ওপর তার নিয়ন্ত্রণ আংশিকভাবে হারিয়ে গেছে। এ সময় তার জিমেইল ও গুগল পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষিত ব্যাংক হিসাব, পিন কোডসহ বিভিন্ন গোপন তথ্য অজ্ঞাতনামা হ্যাকাররা অবৈধভাবে অ্যাক্সেস করে বলে অভিযোগ করেন তিনি। জামাল উদ্দিন জানান, তার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির লোহাগাড়া ও কেরানিহাট শাখার দুটি হিসাব থেকে বিভিন্ন ধাপে মোট ৭ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা উত্তোলন করা হয়। এর মধ্যে মোবাইল ব্যাংকিং ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে একাধিক লেনদেনে টাকা স্থানান্তর করা হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোতে যোগাযোগের চেষ্টা করা হলে কল রিসিভ করে দ্রুত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পরে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। এতে জড়িতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী লিখিতভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআর/এসএম
