গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে অগ্নিকাণ্ড
Why this classification
This incident is classified as political violence because an abandoned Awami League office in Sreepur Pourashava, Gazipur, was caught in a fire on February 24, 2026. While the Awami League is the victim party, the perpetrator is not recorded, and no casualties or injuries were reported. The event is supported by three corroborating sources.
Killed
0
Injured
0
Summary
২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে শ্রীপুর পৌর শহরে আওয়ামী লীগের একটি পরিত্যক্ত কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা অগ্নিনির্বাপক যন্ত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
AI analysis
Category
Political Violence
Confidence
98% · severity 4
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/02/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে রহস্যময় আগুন
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। কালো ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের দোকানিরা গিয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর শহরে আওয়ামী লীগের কার্যালয়ে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাশের সিঙ্গার শোরুমের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ের পাশেই আমাদের গুদাম। মনে হচ্ছিল গুদামে আগুন লাগছে। অগ্নিনির্বাপণ যন্ত্র হাতে দৌড়ে আসি। এসে দেখি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আগুন লাগছে। পরে কয়েকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করি। তবে কীভাবে আগুন লাগল এটা বলতে পারি না।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের পর আওয়ামী লীগের কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল। দরজা-জানালাবিহীন ভবনের দোতলার মেঝেতে কর্কশিটসহ বর্জ্য রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা কেউ জানায়নি। শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা রাত আটটার দিকে বলেন, ‘আমি মাত্র ঘটনাস্থল দেখতে আসছি। দেখে বিস্তারিত জানাব।’
গাজীপুরে অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩
সারাদেশ গাজীপুর গাজীপুরে অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৩জেলা প্রতিনিধিগাজীপুর২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৬অ+অ-গাজীপুরের শ্রীপুরে আতাউর রহমান (৩২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ আদায়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার অপহরণের শিকার অটোরিকশা চালক আতাউরের বড় ভাই রেজাউল করিম (৩০) বাদী হয়ে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই রাতেই মামলার দুইজন এবং অপর এক আসামিকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার আড়িয়া মোহন গ্রামের রোকন তালুকদারের ছেলে আসাদুল ইসলাম (৪৬), এনামুল হক (৪০) ও শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে আদাম বেপারী বাবু (৩২)। জানা গেছে, ভুক্তভোগী অটোরিকশা চালক আতাউর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামের আব্দুল কাসেমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (ওয়েলডান মোড়) এলাকার ভাড়া বাসায় বসবাস করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত রোববার দিবাগত সাড়ে ৯টার দিকে আসাদুল ইসলাম এবং এনামুল হকসহ তাদের চারজন সহযোগী আতাউর রহমানকে তার ভাড়া বাসার সামনে থেকে জোরপূর্বক অপহরণ করে। তারা তাকে আসাদুল ইসলামের দোকানের ভেতরে নিয়ে দোকানের সাটার বন্ধ করে দেন। একপর্যায়ে অপর আসামি আদাম বেপারী বাবু এবং আনোয়ার হোসেন নামে একজন অটোরিকশা চালককে কাঠের বাটাম দিয়ে মারধর করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় আসামিরা ভুক্তভোগীর সাথে থাকা নগদ ৩৭ হাজার টাকা এবং তার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে থাকা ৮ হাজার টাকা মুক্তিপণ নিয়ে যায়। মুক্তিপণের বাকি টাকা না দেওয়ায় আসাদুল ইসলামের ভাড়া বাসার একটি কক্ষে ভুক্তভোগীকে আটক করে রাখে। শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লাল চান জানান, দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এনামুল হক এবং আদাম বেপারী বাবুকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি আসাদুল ইসলাম এবং অপহৃত অটোরিকশা চালক আতাউর রহমানকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হবে। আরএআর
শ্রীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ আগুন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। মঙ্গলবার বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরেছবি: সংগৃহীত গাজীপুরের শ্রীপুর পৌর শহরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, হঠাৎ তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে ওপরের দিকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। কাছে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ভেতরে থাকা কিছু কাঠ ও ফেলনা জিনিসপত্রে আগুন জ্বলছে। ধোঁয়া দেখে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন নেভাতে কেউ এগিয়ে যাননি। প্রত্যক্ষদর্শী মো. আক্তার বলেন, প্রায় ১০–১২ মিনিট আগুন জ্বলেছে। পরে নিজে থেকেই আগুন নিভে যায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভবনটি শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা ব্যবহার করতেন। গণ–অভ্যুত্থানের পর কার্যালয়টির আসবাবসহ প্রায় সবকিছু লুট হয়ে যায়। বেশির ভাগ নেতা–কর্মী আত্মগোপনে চলে যান। মঙ্গলবার কার্যালয়ের ভেতরে কীভাবে আগুন লাগল, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আলী বলেন, ‘এমন কোনো ঘটনার খবর আমরা পাইনি।’ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন শ্রীপুরআগুনগাজীপুরঢাকা বিভাগআওয়ামী লীগ
