নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা

AI-classifiedconfidence 90%

Why this classification

প্রতিবেদনে ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জাতীয় ছাত্রশক্তির নেতা নাবিলের উপর হামলা চালিয়েছে বলে উল্লেখ আছে, যাতে তিনি আহত হয়েছেন। এটি একটি সুনির্দিষ্ট, সাম্প্রতিক সহিংস ঘটনা, তাই এটিকে সহিংসতা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
08/06/26•ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, চান্দনা চৌরাস্তা

Killed

0

Injured

1

Summary

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা জাতীয় ছাত্রশক্তির সংগঠক সামিউল আলম নাবিলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নাবিল গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 5

Perpetrator side

BNP

Victim side

NCP

Other actors

সামিউল আলম নাবিলজাকারিয়া অনিকনাহিদ শিকদারমিরাজবশির আহমেদ অপুহারুন অর রশিদ

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: NCP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 08/06/26open original ↗

নবীনবরণ অনুষ্ঠানে ছাত্রশক্তি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা

গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান জাতীয় ছাত্রশক্তির গাজীপুর মহানগর কমিটির সংগঠক সামিউল আলম নাবিলের ওপর হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রশক্তির বাকি সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলার চেষ্টা চালায় ছাত্রদলের সদস্যরা। সোমবার (৮ জুন ২০২৬) দুপুর দেড়টার দিলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মিলনায়তনে এ হামলার ঘটনা ঘটে। পরে আহতাবস্থায় নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। নাবিল ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। গাজীপুর জেলা ছাত্রশক্তির আহ্বায়ক বশির আহমেদ অপু ঢাকা পোস্টকে বলেন, সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। নাবিল সেখানে ছিল। এসময় ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের নেতা জাকারিয়া অনিকসহ কলেজ শাখার আহ্বায়ক সদস্য নাহিদ শিকদার, মিরাজসহ ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নাবিলের উপরে অতর্কিত হামলা চালায়। হামলায় নাবিল গুরুতর আহত হলে কলেজের অন্যান্য শিক্ষার্থী ও শিক্ষকরা নাবিলকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোনকল করা হলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিদর্শন করে। তিনি আরও বলেন, এর আগে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার অভিযোগে জাকারিয়া অনিককে কলেজ থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল। সম্প্রতি তার বহিষ্কারাদের তুলে নেওয়ার পরপরই এবার ছাত্রশক্তির নেতার উপর হামলা চালিয়েছে অভিযুক্ত জাকারিয়া অনিক। এ বিষয়ে অভিযোগ অস্বিকার করেন ভাওয়াল বদরে আলম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জাকারিয়া অনিক। পরে তার কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে পরে কথা বলব। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ভাওয়াল কলেজের হামলার ঘটনায় আমাদের কাছে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান/এসএইচএ

Source 2: Jugantor · 06/06/26open original ↗

পুলিশবক্সের ভেতরে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

পুলিশবক্সের ভেতরে ঢুকে সাংবাদিকের ওপর হামলা Advertisement গাজীপুর প্রতিনিধি প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩২ পিএম আহত স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবু। ছবি: যুগান্তর গাজীপুরের চৌরাস্তায় পুলিশবক্সে ঢুকে স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে আহত অবস্থায় তাকে শহীদ তাজ উদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, শিল্প কারখানার শ্রমিকদের ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরার সংবাদ সংগ্রহ করছিলেন সাংবাদিক হোসাইন আলী। এ নিয়ে তিনি চ্যানেলে একটি লাইভ প্রচার করছিলেন। লাইভ শেষ করে গাজীপুরের চৌরাস্তা পুলিশবক্সে বসে কাজ করার সময় অতর্কিত হামলা ও লাঠিপেটা করতে থাকে এক যুবক। এ সময় একজন পুলিশ সদস্য দ্রুত এগিয়ে গিয়ে তাকে থামান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যাক্তির নাম মোহাম্মদ জুয়েল। ধারণা করা হচ্ছে তিনি ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। আহত সাংবাদিক হোসাইন আলী বলেন, আমি সকাল থেকেই চৌরাস্তায় কাজ করছিলাম। হামলাকারী বেশ কয়েকবার এসে আমার নাম জিজ্ঞেস করেছে কিন্তু ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলতে পারিনি। পরবর্তীতে আমি যখন পুলিশ বক্সে বসে অফিসের কাজ করছিলাম তখন লোকটি এসে হঠাৎ করেই আমার ওপর হামলা চালায়। আমি সেই ব্যক্তিকে কোনোদিন দেখিনি। তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই।  নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, গাজীপুর চৌরাস্তায় অসংখ্য মাদকসেবী ও ছিনতাইকারী থাকে। তারা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে, কারণ গাজীপুর চৌরাস্তায় কোনো সাংবাদিক আসলেই তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে এই অপরাধীরা। প্রকাশ্যে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাদার সাংবাদিকরা। দ্রুত সময়ের মধ্যে এই হামলার পেছনের রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা। বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, প্রাথমিক যাচাই-বাছাই শেষে মনে হচ্ছে অভিযুক্ত ব্যক্তি কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি জানিয়েছেন তার মা হাসপাতালে ভর্তি। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি।