নেশা করতে না দেওয়ায় চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন
Why this classification
Unidentified robbers set fire to three abandoned train coaches at the SRB station in Chattogram on 28 April 2026 after being caught using drugs in them, which counts as arson. No casualties were reported and the event is a single, concrete, recent incident in Bangladesh.
Killed
0
Injured
0
Summary
চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে ২০২৬ সালের ২৮ এপ্রিল (মঙ্গলবার) বিকাল ৪টার দিকে নেশা করতে বাধা পেয়ে কয়েকজন ছিনতাইকারী একটি পরিত্যক্ত ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, এতে বগিগুলোর চেয়ারের ফোম পুড়ে যায়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 28/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নেশা করতে না দেওয়ায় চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন
নেশা করতে না দেওয়ায় চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে আগুন Advertisement চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ছবি: যুগান্তর চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের বগিতে নেশা করতে বাধা দেওয়ায় আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর মাঝিরঘাট বাংলাবাজার এলাকার এসআরবি স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পরিত্যক্ত তিনটি বগির চেয়ারের ফোম পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, একটি পরিত্যক্ত ট্রেনের তিনটি খালি বগির ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসআরবি স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার পংকজ রায় বলেন, কিছু ছিনতাইকারী একটি বগিতে বসে নেশা করছিল। দায়িত্বরত আরএনবি সদস্যরা তাদের দেখে ফেললে তারা দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, একসময় এই স্টেশন দিয়ে বন্দরের মালামাল পরিবহন করা হত। তবে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে এখন পুরাতন ও পরিত্যক্ত বগি রাখা হয়। প্রায় ১.৯ কিলোমিটার এলাকাজুড়ে স্টেশনটি বিস্তৃত। অনেক স্থানে বাউন্ডারি ওয়াল নেই। অরক্ষিত অবস্থায় থাকায় এবং পর্যাপ্ত জনবল না থাকায় বিভিন্ন সময় ছিনতাইকারী ও অপরাধীরা এসব বগিতে অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
