সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে মালামাল লুট

AI-classifiedconfidence 93%

Why this classification

A group of 10 to 12 armed robbers blocked a microbus on the Dhaka-Chattogram highway in Sonargaon on Tuesday morning, shot the driver in the hand, and stole a passport, mobile phone, Saudi riyals and other goods. The event is a single, specific, recent incident in Bangladesh involving a firearm and an injury, so it qualifies as violence.

Reported by:JugantorSingle source
31/03/26•আষাঢ়ীয়ারচর ব্রিজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Killed

0

Injured

1

Summary

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) সকালে আষাঢ়ীয়ারচর ব্রিজে ১০-১২ জনের ডাকাতদল সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের মাইক্রোবাস থামিয়ে চালক মো. ফিরোজ মিয়াকে গুলি করে এবং পাসপোর্ট, মোবাইল ফোন ও সৌদি রিয়ালসহ মালামাল লুট করে। আহত চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

93% · severity 7

Perpetrator side

Unknown

Other actors

সৌদি আরব প্রবাসী মো. দেলোয়ার হোসেনগুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াঅজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাতদল

Affected infrastructure

নোহা মাইক্রোবাস

Tags

Robbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 01/04/26open original ↗

সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে মালামাল লুট

প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সোনারগাঁয়ে মহাসড়কে চালককে গুলি করে মালামাল লুট Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সোনারগাঁ উপজেলার পিরোজপুর আষাঢ়ীয়ারচর ব্রিজের ওপর মঙ্গলবার সকালে চালককে গুলি করে এক সৌদি আরব প্রবাসীর গাড়িতে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল এ সময় ওই সৌদি আরব প্রবাসীর পাসপোর্ট, মোবাইলফোন ও সৌদি রিয়ালসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। আহত গুলিবিদ্ধ চালক মো. ফিরোজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা যায়, চাঁদপুর জেলা সদরের পূর্ব জাফরাবাদ গ্রামের গাজী হাসান আলীর ছেলে সৌদি আরব ফেরত প্রবাসী মো. দেলোয়ার হোসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার ভোরে নোহা মাইক্রোবাসযোগে তার গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। পথে সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়ীয়ারচর ব্রিজের ওপর তাকে বহনকারী নোহা মাইক্রোবাসটি পৌঁছালে পেছন দিক থেকে ৪টি মোটরসাইকেল ও একটি প্রবক্স গাড়িতে আসা অজ্ঞাতনামা ১০-১২ জনের ডাকাতদল তার গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে ডাকাতদল মাইক্রোবাসের চালকের ডান হাতে এক রাউন্ড গুলি করে তাকে আহত করে। পরে ডাকাতদল মাইক্রোবাসের ভেতরে থাকা সৌদি প্রবাসীর পাসপোর্ট, মোবাইলফোন, সৌদি রিয়াল ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।