সংক্ষিপ্ত সংবাদ
Why this classification
This is a single concrete incident: cocktail bombs were thrown at a Jamaat leader's house in Nachole on Saturday night, and one failed to explode. It is recent and in Bangladesh. The article is a multi-story page, and this is the only item that describes a violent act; the other items are arrests, fines, a lightning death, a rally, and a protest.
Killed
0
Injured
0
Summary
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউনিয়নের বিরেন বাজার সংলগ্ন জামায়াত নেতা রুহুল আমিনের বাড়িতে শনিবার (২০২৬-০৫-০৯) গভীর রাতে ককটেল নিক্ষেপ করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ, এবং একটি ককটেল বিস্ফোরিত না হয়ে বাড়ির পাশে পড়ে থাকে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Jamaat
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
সংক্ষিপ্ত সংবাদ
লালপুরে ইটভাটায় জরিমানা লালপুরে অবৈধ মাটি উত্তোলনের অভিযোগে ইটভাটার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার পালপাড়া বাকনাই এলাকায় অভিযান চালিয়ে এসএমকে ভাটার মালিক মো. উজ্জ্বল হোসেনকে এ অর্থদণ্ড করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবীর হোসেন। লালপুর (নাটোর) প্রতিনিধি বাঁশখালীতে এনসিপিতে অর্ধশতাধিক নাগরিকের যোগদান বাঁশখালীতে অর্ধশতাধিক ব্যক্তি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। শনিবার বিকালে নতুনদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাওয়াদুল করিম বলেন, নতুন রাজনীতির স্বপ্ন দেখা সম্মানিত নাগরিকবৃন্দ ও তরুণ নেতৃত্ব আজ (রোববার) ভরসা করে এনসিপির রাজনীতিতে নাম লিখিয়েছেন। ফলে দায়িত্বভার দিন দিন আরও বাড়ছে। আমাদের লক্ষ্য জনতার ক্ষমতাকে জনতার দুয়ারে পৌঁছে দেওয়া। বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি মাঠ থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে ছাত্রীর মৃত্যু সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে রোববার বিকালে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায়, বিকালে বৃষ্টি শুরু হলে ঘরের সামনে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আঁখি। এ সময় হঠাৎ বজ্রপাতে আহত হওয়ার পর স্বজনরা তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ প্রতিনিধি বগুড়ায় হ্যাচিং ডিমে তৈরি হচ্ছে কেক, বিস্কুট বগুড়া সদরের চারমাথা এলাকায় ফুলকলি বেকারিতে কেক, বিস্কুট, পাউরুটি জাতীয় খাবার তৈরিতে হ্যাচিং ডিম (অফুটন্ত ডিম) ব্যবহার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেখানে যৌথ অভিযান চালায়। পাশাপাশি প্রতিষ্ঠানটি খাদ্যপণ্যের প্যাকেটে অগ্রিম তারিখ ব্যবহার করে ভোক্তাদের প্রতারিত করে যাচ্ছিল। বগুড়া ব্যুরো জামায়াত নেতার বাড়িতে ককটেল নিক্ষেপ নাচোলে গভীর রাতে জামায়াত নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হয়েছে। শনিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের বিরেন বাজার সংলগ্ন রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে সাগর ও তার সহযোগীরা দুটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় বাড়ির পাশে পড়ে থাকে। ওসি সুবিমল চন্দ্র দেব বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি কাউনিয়ায় ধর্ষণচেষ্টায় ননদের স্বামী গ্রেফতার কাউনিয়ায় ছোট শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সজল মিয়া নামে ননদের স্বামীকে শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। কাউনিয়া (রংপুর) প্রতিনিধি যৌন নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং দেশজুড়ে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন হয়েছে। রোববার সকালে স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্টের (এএফএডি) উদ্যোগে শহরের খলিলগঞ্জ এলাকায় কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ মানববন্ধন হয়। কুড়িগ্রাম প্রতিনিধি চেক জালিয়াতি করায় তিতাসে ছাত্রদল নেতা গ্রেফতার তিতাসে চেক জালিয়াতির মামলার আসামি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আসমানীয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিতাস থানা পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। তিতাস (কুমিল্লা) প্রতিনিধি চট্টগ্রামে তৈরি হচ্ছে ভেজাল মসলা চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে জিরা মসলার সঙ্গে জিরার মতো দেখতে ক্যারাওয়ে সিডস মেশানোসহ ভেজাল মসলা তৈরির দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেসার্স নবীন ট্রেডার্সকে এ জরিমানা করে। এ সময় আরও দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চট্টগ্রাম ব্যুরো
গোমস্তাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে পুলিশ কনস্টেবলকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি পুলিশ কনস্টেবল মো. শওকত। আজ রোববার বিকেলে তোলাছবি: সংগৃহীত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবল মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় এক বিএনপি নেতা। গোমস্তাপুর ও নাচোল থানার পুলিশ সূত্রে জানা গেছে, মারধরের শিকার কনস্টেবল মো. শওকত নাচোল থানায় কর্মরত এবং তিনি পুলিশের গাড়িচালক। রোববার দুপুরে উপজেলার খয়রাবাদ এলাকায় রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, নাচোল থানার মেরামতাধীন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল আনতে পাঠানো হয় কনস্টেবল ও গাড়িচালক শওকতকে। পাম্পকর্মীদের কাছে নির্ধারিত স্লিপ জমা দিয়ে তিনি সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় পাম্পের মালিকের ছেলে ও গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল রায়হান তাঁকে চলে যেতে বলেন। কিন্তু কনস্টেবল শওকত নিজের পরিচয় দিয়ে রায়হানকে বলেন ইঞ্জিন অয়েল দিতে। একপর্যায়ে রায়হান রাগান্বিত হয়ে শওকতের গালে থাপ্পড় মারেন এবং লাঠি দিয়েও মারধর করা হয়। ওসি আরও বলেন, শওকতের গাল ও শরীরে আঘাতজনিত কালশিটে দাগ রয়েছে। তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গোমস্তাপুর থানার ওসি মো. নূরে আলম আজ সন্ধ্যা সাতটার দিকে বলেন, রায়হান ফিলিং স্টেশনের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। আবদুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযুক্ত আবদুল্লাহ আল রায়হান ও তাঁর বাবা আশরাফ হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি। তবে রায়হানের বড় ভাই ও গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গণি হামিদ চৌধুরী বলেন, ‘ঘটনার সময় আমরা সেখানে ছিলাম না। বিষয়টি তদন্তাধীন। এখনই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। পরে এ বিষয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে।’ গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, আবদুল্লাহ আল রায়হান যে কমিটির সভাপতি ছিলেন, সেটি সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে সেখানে আহ্বায়ক কমিটি রয়েছে। এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশগোমস্তাপুরবিএনপিনাচোলচাঁপাইনবাবগঞ্জমারধররাজশাহী বিভাগ
