বাগমারায় শিক্ষকের ঘর ভেঙে জমি দখল পুলিশ কর্মকর্তার

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a real, recent physical attack: hired men allegedly demolished a lecturer's concrete house and tin roof on Friday 5 June 2026 and beat his parents when they tried to stop them. The incident is in Bangladesh and falls within the 14-day window. The accused police officer denies involvement, but the allegation describes a concrete violent act.

Reported by:JugantorSingle source
05/06/26•চাঁইসারা গ্রামের হিন্দুপাড়া, গোবিন্দপাড়া ইউনিয়ন

Killed

0

Injured

2

Summary

রাজশাহীর বাগমারায় ৫ জুন ২০২৬ (শুক্রবার) দুপুরে পুলিশ এসআই তনয় কুমারের নির্দেশে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রভাষক বিধান চন্দ্র প্রামাণিকের পাকা ঘর ও টিনের চালা ভেঙে দেওয়া হয়। বাধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়, তবে এসআই এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 5

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

তনয় কুমার (এসআই, শিবগঞ্জ থানা)কনক রঞ্জন (এসআই তনয় কুমারের বড় ভাই)দ্বীনেশ চন্দ্র প্রামাণিক (এসআই তনয় কুমারের বাবা)ইমন আলী (পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান)নয়ন আলী (চন্ডিপুর গ্রাম)নুরুল ইসলামভাড়া করা ১০-১২ জন স্থানীয় সন্ত্রাসীবিধান চন্দ্র প্রামাণিক (মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক, ভুক্তভোগী)নিরেন্দ্রনাথ প্রামাণিক (ভুক্তভোগীর বাবা, বাদী)জিল্লুর রহমান (বাগমারা থানার ওসি)

Affected infrastructure

পাকা ঘরটিনের চালাবসতবাড়ি

Tags

Land DisputeAttack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 2

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 05/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 07/06/26open original ↗

বাগমারায় শিক্ষকের ঘর ভেঙে জমি দখল পুলিশ কর্মকর্তার

বাগমারায় শিক্ষকের ঘর ভেঙে জমি দখল পুলিশ কর্মকর্তার Advertisement বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাগমারায় পুলিশ কর্মকর্তা তনয় কুমার এবং তার ভাই ও বাবার বিরুদ্ধে প্রতিবেশী কলেজ শিক্ষক বিধান চন্দ্র প্রামাণিকের বাড়িঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নিরেন্দ্রনাথ প্রামাণিক বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার সরেজমিন জানা গেছে, গোবিন্দপাড়া ইউনিয়নের চাঁইসারা গ্রামের হিন্দুপাড়ায় মন্দির সংলগ্ন বসতবাড়ির জমি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় কর্মরত এসআই তনয় কুমারের বাবা দ্বীনেশ চন্দ্র প্রামাণিকের সঙ্গে প্রতিবেশী মোহনপুর ডিগ্রি কলেজের প্রভাষক বিধান চন্দ্র প্রামাণিকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার দুপুরে এসআই তনয় কুমারের নির্দেশে তার বড় ভাই কনক রঞ্জন ও বাবা দ্বীনেশ চন্দ্র প্রামাণিক পাইকপাড়া গ্রামের লাঠিয়াল বাহিনীর প্রধান ইমন আলী, চন্ডিপুর গ্রামের নয়ন আলী, নুরুল ইসলামসহ এলাকার চিহ্নিত ১০-১২ জন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে এসে প্রভাষক বিধান চন্দ্র প্রামাণিকের বসতবাড়ির পাকাঘর ও টিনের চালা ভেঙে দেন। এ সময় বাধা দিতে গেলে তার বাবা ও মাকে মারধর করা হয়। এ বিষয়ে এসআই তনয় কুমারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন। তবে এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে প্রভাষকের বাড়িঘর ভাঙচুর করা আইনগতভাবে সঠিক হয়নি বলে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের ভুল স্বীকার করে বক্তব্য দিয়েছেন এসআই তনয় কুমারের বড় ভাই কনক রঞ্জন। থানার ওসি জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ামাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।