‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
Why this classification
প্রতিবেদনে ৪ জুন ২০২৬ তারিখে সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা দাবি ও টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধরের ঘটনা বর্ণিত হয়েছে, যা শারীরিক আক্রমণ এবং অপরাধমূলক সহিংসতা হিসেবে গণ্য।
Killed
0
Injured
1
Summary
গত ৪ জুন সিরাজগঞ্জের তাড়াশের গোন্তা বাজারে চাঁদা না পেয়ে আজিজুল হক সার-কীটনাশক ব্যবসায়ী আলমাছ মাহমুদকে প্রকাশ্যে মারধর করেন। এর আগে ৮২ হাজার টাকা চাঁদা নেওয়ার পর আরও ১ লাখ ১৮ হাজার টাকা দাবি করা হয়।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/06/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
তাড়াশ ‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ প্রতীকী ছবি তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:২৮ সিরাজগঞ্জের তাড়াশে টাকা দেওয়ার পরও ‘কাঙ্ক্ষিত চাঁদা’ না পাওয়ায় মো. আলমাছ মাহমুদ নামের এক সার-কীটনাশক ব্যবসায়ীকে বেদম মারধরের অভিযোগ উঠেছে মো. আজিজুল হক (৩২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজ গোন্তা গ্রামের আকছেদ আলীর ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী আলমাছ একই গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে। ভুক্তভোগী ব্যবসায়ী আলমাছ জানান, তিনি স্থানীয় গোন্তা বাজারে সার ও কীটনাশকের ব্যাবসা করেন। পুঁজি বাড়াতে গোন্তা বাজারে থাকা তার নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করেন। গত বুধবার জমিটি রেজিস্ট্রি করে দেন। জায়গা বিক্রির খবর পেয়ে সেদিন বিকেলে আজিজুল হক আমার ব্যাবসাপ্রতিষ্ঠানে আসেন এবং আমাকে নানাভাবে ভয়ভীতি ও ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেন। পাশাপাশি আমার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় আমি ভয় পেয়ে দোকানের ক্যাশ বাক্স থেকে তাকে ৮২ হাজার টাকা প্রদান করি এবং আজিজুল হক টাকা নিয়ে চলেও যান। কিন্তু গতকাল বৃহস্পতিবার আজিজুল ফের আরও এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবি করেন। অস্বীকার করলে আজিজুল প্রকাশ্য বাজারে আমাকে গালাগাল শুরু করেন ও আমাকে বেদম মারধর করতে থাকেন। পরে বাজারের লোকজন আমাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। তবে মো. আজিজুল হকের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, আজিজুল হক দীর্ঘ ৫-৬ বছর যাবৎ এলাকায় নানাভাবে চাঁদাবাজি করে আসছেন। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - সিরাজগঞ্জ
