হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a specific, recent hacking attack on the personal Facebook and WhatsApp accounts of a judge who sentenced Sheikh Hasina to death, which the violence definition explicitly includes. The incident happened on 18 March 2026 in Dhaka, and police have recorded a general diary, but no physical injuries or deaths were reported.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
18/03/26•Shahbagh

Killed

0

Injured

0

Summary

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ১৮ মার্চ হ্যাক হয়েছে, এবং এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ও বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার সরানো হলেও অ্যাকাউন্ট দুটি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Unknown

Victim side

Unknown

Other actors

Justice Md. Golam Mortuza Mazumder (Chairman, International Crimes Tribunal-1)Tanvir Hasan Joha (Prosecutor and digital forensic expert)Shahbagh Police StationBTRC

Affected infrastructure

Personal Facebook accountPersonal WhatsApp accountMobile phone

Tags

AttackBackdated

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 18/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 26/03/26open original ↗

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | ০৮:৩৬ | প্রিন্ট সংস্করণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ব্যবহৃত সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এ অভিযোগে গত মঙ্গলবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ওসি মো. মনিরুজ্জামান গতকাল বুধবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গত ১৮ মার্চ হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। শাহবাগ থানায় জিডি করার বিষয়টি জানিয়েছেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহমুদুল হাসান। জিডিতে বলা হয়, বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ১৮ মার্চ কে বা কারা হ্যাক করে। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এ ব্যাপারে প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, অসতর্কভাবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করা বা অননুমোদিত অ্যাপ ইনস্টল করার কারণে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটতে পারে। বিচারপতির মোবাইল ফোনটি এরই মধ্যে সুরক্ষিত করা গেছে, তবে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখনও পুরোপুরি উদ্ধার করা যায়নি। - বিষয় : - ট্রাইব্যুনাল

Source 2: Jugantor · 25/03/26open original ↗

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৯:২৪ এএম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার। ছবি: সংগৃহীত ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদানকারী বিচারক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যবহৃত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। জিডিতে বলা হয়েছে, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে। তানভীর হাসান জোহা বলেন, বিচারপতি হয়তো অসাবধানতাবশত প্রতারণামূলক লিংকে চাপ দিয়েছেন কিংবা অননুমোদিত কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন, যার কারণে এ ঘটনা ঘটেছে। আপাতত তার মোবাইল ফোনটি বেদখলমুক্ত করা সম্ভব হলেও ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। জানা গেছে, গত ১৭ মার্চ বিচারপতি গোলাম মর্তূজার মোবাইল ফোনে ত্রুটি দেখা দেয়। কিন্তু তাৎক্ষণিক বুঝতে পারেননি তিনি। এর মধ্যেই তার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে চলে যায়। পরে ২২ মার্চ বিষয়টি ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহাকে জানান তিনি। এরপর বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোন থেকে দূরবর্তী নিয়ন্ত্রণের সফটওয়্যার অপসারণ করেন জোহা।