বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
Why this classification
A cloth trader was found dead in his rented room in Bangshal, Dhaka, with his hands and feet tied, and police suspect he was strangled in a planned killing. This is a concrete, recent murder, which falls within the violence definition.
Killed
1
Injured
0
Summary
ঢাকার বংশালের নয়াবাজারে একটি বাসা থেকে কাপড় ব্যবসায়ী নিসার আলীর (৫০) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার ধারণা করা হচ্ছে এবং তদন্তকারীরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১২ মে ২০২৬, ০৯:২৬ পিএম রাজধানীর বংশালের নয়াবাজার এলাকার বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন তদন্তসংশ্লিষ্টরা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিসার আলী ওই বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটের ঘরে আলো জ্বলতে দেখে এগিয়ে যান এবং নিসারকে ডাকাডাকি করেন। তবে দীর্ঘ সময় ডেকেও কোনো সাড়া পাননি। পরে দরজার পর্দা সরিয়ে ভাড়াটের পা বাঁধা অবস্থায় দেখেন। তখন তিনি প্রতিবেশী কয়েকজনকে ডেকে বিষয়টি দেখান। ওই সময় ঘরের ভেতর বিছানার ওপর নিসার আলীর হাত–পা বাঁধা মরদেহ পড়ে ছিল। পরে বিষয়টি জানিয়ে জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে বংশাল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের ধারণা, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার দুপুর ১টার মধ্যে কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পারিবারিক সূত্র জানায়, নেসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছি এলাকায়। তার বাবা মৃত হযরত আলী মুন্সি। কাপড়ের ব্যবসার কাজে ঢাকায় আসেন নেসার। প্রায় তিন মাস আগে তিনি ওই বাসা ভাড়া নেন এবং একাই সেখানে থাকতেন। তিনি ইসলামপুরে কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। নিহতের ছেলে মো. ইমরান ঢাকা নিউ মডেল কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি মানিকনগরের কুমিল্লা পট্টি এলাকায় একটি মেসে থাকেন।
