প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর

AI-classifiedconfidence 95%

Why this classification

This was classified as political violence because the incident involved direct conflict, retaliatory vandalism, and clashes between rival political groups, specifically BNP/student wings reacting to a procession by the banned Awami League/student wing.

Reported by:JugantorSingle source
02/09/26•Damurhuda

Killed

0

Injured

1

Summary

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রতিক্রিয়ায় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। এ সময় একজন নারী আহত হন।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Awami League

Other actors

আতিয়ার রহমান হাবুগোলাম ফারুক আরিফঅনিকখন্দকার শওকত আলীনজরুল ইসলাম

Affected infrastructure

housesbusiness establishments

Tags

Party ClashRally Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Awami League

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/09/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 03/09/26open original ↗

প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর

দামুড়হুদায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ ভাঙচুর Advertisement দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মঙ্গলবার রাতে দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলে ‘এমপি টগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দর্শনা পৌর শহরে ছাত্রদলের উদ্যোগে যুবদল বিএনপির বিক্ষোভ মিছিল করেছে। অন্যদিকে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের দর্শনা পৌরসভার সাবেক মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফ ও ছাত্রলীগ নেতা অনিকের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মঙ্গলবার রাত ১১টার দিকে ইংরেজিতে বাংলাদেশ স্টুডেন্ট লীগ ফেসবুক পেজে দর্শনা ছাত্রলীগ নেতা অনিকের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ হেলমেট ও মুখে মাক্স ব্যবহার করে মশালের আগুন ধরিয়ে অজ্ঞাত স্থান থেকে একটি মশাল মিছিল করা একটি ভিডিও আপলোড করা হয়। মুহূর্তের মধ্যেই বিক্ষোভ মশাল মিছিলটির এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর বুধবার সকালে বেশ কয়েকজন ছাত্রলীগের বিক্ষোভ ও মশাল মিছিলের নেতৃত্বদানকারী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অনিকের বাড়ি ভাঙচুর করে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু বাড়ির গেট ভাঙচুরসহ দর্শনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক আরিফের ব্যবসা প্রতিষ্ঠানের গ্লাস ভাঙচুর করে। এতে তার স্ত্রী রক্তাক্ত জখম হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য খন্দকার শওকত আলী বলেন, নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মিছিল করা বরদাশত করা হবে না। এদের প্রতিহত করা হবে। তবে ব্যবসা-বাণিজ্য বাড়িঘরের কোনো ধরনের ক্ষয়ক্ষতি করা হয়নি। এ ব্যাপারে দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, রাতে ফেসবুকে মশাল মিছিলের একটা ভিডিও দেখেছি। এটা তদন্ত করা হচ্ছে। শুনেছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।