চারঘাটে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পিটিয়ে হত্যা

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a valid violent incident: on the night of 27 February 2026 in Charghat, Rajshahi, followers of one BNP faction allegedly beat Ershad Ali, a member of the rival faction, to death with tree branches and sticks, and doctors declared him dead. The article also reports other incidents (Faridpur, Chattogram, Kulaura, Khulna), but this report focuses on the Charghat killing, which is the primary incident and is recorded here.

Reported by:SamakalSingle source
27/02/26•চারঘাট (সিপাইপাড়া এলাকা)

Killed

1

Injured

0

Summary

রাজশাহীর চারঘাটে প্রধান অতিথি নির্ধারণ নিয়ে বিএনপির দুই পক্ষের বিরোধের জেরে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ইউনিয়ন বিএনপির সদস্য এরশাদ আলী (৬৫) কে গাছের ডাল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। অভিযুক্তরা জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী বলে অভিযোগ রয়েছে।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

Ershad Ali (victim, 65, Union BNP member, follower of local MP Abu Sayed Chand)Anwar Hossain Ujjal (district BNP leader, whose followers were allegedly involved)Saiduer RahmanSumon AliSabbirAshadulJoadOfficer-in-Charge, Charghat Thana

Tags

Party ClashMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 27/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 28/02/26open original ↗

চারঘাটে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পিটিয়ে হত্যা

আইনশৃঙ্খলা চারঘাটে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে পিটিয়ে হত্যা ফরিদপুরে কাপড় শুকানোর দড়ি নিয়ে বিরোধ, যুবককে হত্যা সমকাল ডেস্ক প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০৮ | প্রিন্ট সংস্করণ রাজশাহীর চারঘাটে প্রধান অতিথি করা নিয়ে বিএনপির দুই পক্ষে দ্বন্দ্বের জেরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত এরশাদ আলী (৬৫) সিপাইপাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য। স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী। স্থানীয়রা মসজিদে জলসা ও মাহফিল করার উদ্দেশ্যে গতকাল দুপুরে আলোচনায় বসেন। এ সময় এক পক্ষ জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অন্যদিকে, নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চায়। এ সময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। পরে রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবির নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল, জোয়াদসহ কয়েকজন তাঁর পথরোধ করে। এক পর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চারঘাট থানার ওসি বলেন, হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ফরিদপুরে দড়ি নিয়ে বিরোধে যুবককে হত্যা ফরিদপুর শহরে কাপড় শুকানোর দড়ি টানানো নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে জুয়েল আহমেদ (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল আহমেদ ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে এবং পেশায় দিনমজুর। এ ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. আসাদ জানান, অভিযুক্ত সরফরাজ ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। চট্টগ্রামে যুবককে ছুরিকাঘাতে হত্যা চট্টগ্রামে বখাটেদের ছুরিকাঘাতে আকাশ দাশ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা বিটাক বাজার এলাকায় একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজন। নিহতের ভাই সাগর দাশ জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কারখানায় যাওয়ার পথে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগ্বিতণ্ডা করতে দেখেন আকাশ। এক পর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে আকাশ বাঁচাতে এগিয়ে যান এবং তিনিও বাগ্বিতণ্ডায় জড়ান। এ সময় ওই যুবকরা আরও কয়েকজনকে ডেকে এনে আকাশ দাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করে। এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরিবারের সদস্য ও সহকর্মীরা উদ্ধার করে প্রথমে স্থানীয় আল আমিন হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) রুহুল আমিন লাবু জানান, পুলিশ জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। তাদের গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। কুলাউড়ায় ছেলের আঘাতে বাবার মৃত্যু মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের খুন্তির আঘাতে বাবা লছমুন রিকমুন (৫০) নিহত হয়েছেন। ২৪ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া উপজেলার চাতলাপুর চা বাগানে এ ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, লছমুন রিকমুনের মৃত্যুর ঘটনায় ২৪ ফেব্রুয়ারি রাতে তাঁর ছোট ছেলে বিশ্বজিৎ রিকমুন বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার বিষ্ণুকে গতকাল শুক্রবার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। মিরসরাইয়ে কৃষক হত্যার আসামি গ্রেপ্তার চট্টগ্রামের মিরসরাইয়ে চৌধুরী মিয়া (৪২) নামে এক কৃষক হত্যা মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড উপজেলার পশ্চিম মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নিহত কৃষক চৌধুরী মিয়ার বড় ভাই শফিকুর রহমান জোরারগঞ্জ থানায় মামলা করেন। খুলনায় চরমপন্থি নেতা হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার নেই খুলনার আফিল গেট এলাকায় বৃহস্পতিবার সোহেল শেখ (৪৫) নামে চরমপন্থি সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল দুপুরে নিহতের ভাই জুয়েল শেখ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলাটি করেন। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, সোহেল একটি নিষিদ্ধ চরমপন্থি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। পুরোনো বিরোধের প্রতিশোধ নিতে প্রতিপক্ষ তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আমরা আশপাশের সিসিটিভির ফুটেজ ও আলামত সংগ্রহ করেছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। (সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর) - বিষয় : - হত্যা