বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা

AI-classifiedconfidence 95%

Why this classification

This incident was classified as criminal violence in Brahmanbaria. It involved Locals against Locals. Reported casualties: 1 killed and 0 injured. Reported by 1 source.

Reported by:JugantorSingle source
28/08/26•Akchina West Para

Killed

1

Injured

0

Summary

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা পশ্চিমপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই বজলু মিয়ার ঘুষিতে ছোট ভাই আবু তাহের মিয়া মারা গেছেন। পুলিশ জানিয়েছে প্রাথমিক মেডিকেল রিপোর্টে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলে উল্লেখ করা হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

95% · severity 7

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Bojlu MiaAbu Taher MiaFarukNasir Uddin

Tags

Land DisputeMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/08/26open original ↗

বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা

বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাইয়ের মৃত্যুর অভিযোগ, পুলিশ বলছে ভিন্নকথা Advertisement কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম ফাইল ছবি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জায়গাজমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বড়ভাইয়ের ঘুসিতে ছোটভাই আবু তাহের মিয়া (৬১) অসুস্থ হয়ে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক মেডিকেল প্রতিবেদনে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা উল্লেখ করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনায় নিহতের বড় ছেলে ফারুক কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আকছিনা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিয়া ওই এলাকার মৃত রোসমত আলী ও মৃত চানমুন নেছার ছেলে। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাই বজলু মিয়ার সঙ্গে ছোটভাই আবু তাহের মিয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বজলু মিয়া তার ছোটভাই আবু তাহেরকে ঘুসি মারেন। এতে আবু তাহের মাথা ঘুরে মাটিতে পড়ে যান। পরে তিনি বমি করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। কসবা থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দীন বলেন, ঘুসি দেওয়ার কথা ঘটনাস্থলে শুনেছি। লাশ থানায় নিয়ে এসেছি। বিষয়টি নিয়ে কাজ করছি। তবে মেডিকেল রিপোর্টে হার্ট অ্যাটাকের কথা বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আবু তাহের মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এবং তার সঙ্গে ঘুসির ঘটনার কোনো সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।