সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

AI-classifiedconfidence 85%

Why this classification

An armed group attacked a freedom fighter's house in Sonargaon on the morning of Wednesday, April 8, 2026. They locked and vandalised the house, looted it, uprooted fruit saplings, and threatened to kill him and his family over a land dispute. No deaths or injuries were reported, but the incident is a concrete, recent act of violence.

Reported by:JugantorSingle source
08/04/26•দরপত ঠোঁটালিয়া গ্রাম, সোনারগাঁ পৌরসভা

Killed

0

Injured

0

Summary

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল লোক মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে পাশের লিচুর চারা উপড়ে ফেলে। প্রতিবাদ করায় তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়, তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 3

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

আবু বকর সিদ্দিক (মুক্তিযোদ্ধা, ভুক্তভোগী)শাহ কামালআল আমিনইসমাইলইব্রাহিমশাহ আলম (অভিযুক্ত)সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ

Affected infrastructure

বাড়ি (তালাবদ্ধ, ভাঙচুর ও লুটপাট)ফলজ গাছলিচুর চারা

Tags

Land DisputeRobbery

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/04/26open original ↗

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Advertisement যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া গ্রামে প্রতিপক্ষ গ্রুপের লোকজন এক মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে বাড়ির পাশের অনেক ফলজ গাছ উপড়ে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় হামলাকারীরা মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিককে সপরিবারে হত্যার হুমকি দেয়। অভিযোগ রয়েছে, ক্রয়কৃত জমি দখল নিতে গেলে এর আগেও হামলাকারীরা দুই দফা মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক জানান, সোনারগাঁ পৌরসভার দরপত ঠোঁটালিয়া এলাকায় ৩২ শতাংশ জমি ক্রয় করে তিনি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন। এ জমি জোরপূর্বক দখলে নিতে পার্শ্ববর্তী দুলালপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহ কামাল, আল আমিন, ইসমাইল, ইব্রাহিম ও তাদের লোকজন পাঁয়তারা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২২ জানুয়ারি ও ৩ এপ্রিল দুই দফা মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিককে জমি ছেড়ে দিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পৃথকভাবে থানায় অভিযোগ ও জিডি করা হয়। থানায় জিডি ও অভিযোগ দায়ের করা নিয়ে গত দুই দিন ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বুধবার সকালে শাহ কামাল, আল আমিন, ইসমাইল ও ইব্রাহিমের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ওই মুক্তিযোদ্ধার ঘরে তালাবদ্ধ করে ও ভাঙচুর লুটপাট চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির পাশে পুকুরপাড়ে গিয়ে ৭-৮টি লিচু গাছের চারা উপড়ে ফেলে। এ সময় মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা কেউ বাড়িতে উপস্থিত ছিল না। এ ব্যাপারে অভিযুক্ত শাহ আলম বলেন, মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক আমাদের কিছু জায়গা দখল করে আছে। আমরা তাদের কয়েকবার বলেছি আমাদের জায়গা ছেড়ে দিতে। এ নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছে। কোনো হুমকি বা বাড়িতে ভাঙচুর করা হয়নি। আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। সোনারগাঁ থানার ওসি মো. মুহিববুল্লাহ জানান, হামলায় ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।