চট্টগ্রামের ফটিকছড়ি চা–বাগানের সামনে ওত পেতে ছিল ছিনতাইকারীরা, ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই
Why this classification
The article describes a violent robbery where four armed attackers used sharp weapons to steal 7.2 lakh taka from two tea garden employees, injuring both. This constitutes criminal violence, not political or communal conflict.
Killed
0
Injured
2
Summary
২০২৬-১০-১৫ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে পঞ্চবটী চা-বাগানের প্রবেশদ্বারে চারজনের অস্ত্রাবद्ध ডাকাত গোষ্ঠী আক্রমণ চালিয়ে সহকারী ব্যবস্থাপক ও পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা লুট করে ফেলেছে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং স্থানীয়রা দুজন সন্দেয়াকারী ধরে পুলিশের হवाले করেছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
95% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 2
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 15/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
চট্টগ্রামে সাংবাদিককে মারধর ও অর্থ ছিনতাই, গ্রেপ্তার ২
চট্টগ্রামে সাংবাদিককে মারধর ও অর্থ ছিনতাই, গ্রেপ্তার ২ ছবি: সংগৃহীত চট্টগ্রাম ব্যুরো প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ০৫:০৩ চট্টগ্রামের হালিশহরে অস্ত্রের মুখে একজন সাংবাদিককে জিম্মি করে মারধর, নগদ টাকা লুট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে হালিশহরের বউবাজার ও বড়পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. আরিফ হোসেন (২৬) ও ১৭ বছর বয়সী এক কিশোর। তবে লুট হওয়া টাকা এখনো উদ্ধার করা যায়নি। ভুক্তভোগী সাংবাদিকের নাম মো. আবুল হোসাইন। তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত বৃহস্পতিবার ভুক্তভোগীর দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার বিকেলে সংবাদ সংগ্রহের জন্য হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে যান সাংবাদিক আবুল হোসাইন। এ সময় ৮ থেকে ১০ জনের একটি দল তাকে ঘিরে ধরে। পরে অবৈধ কাজে সেখানে উপস্থিত হওয়ার মিথ্যা অভিযোগ তুলে তাকে মারধর করা হয়। একপর্যায়ে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন সড়কে নিয়ে আটকে রাখা হয়। পকেটে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর আদায় করা হয়। এরপর বিকাশের মাধ্যমে বিভিন্ন লেনদেনে তার অ্যাকাউন্ট থেকে মোট ৫৫ হাজার ৩০০ টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পরও তাকে ছেড়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সাংবাদিক আবুল হোসাইন। তিনি দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোর করে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিতে বাধ্য করা হয়। পরে সেসব বক্তব্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, মামলা দায়েরের পরপরই প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ লেনদেনের তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে অন্য অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়ি চা–বাগানের সামনে ওত পেতে ছিল ছিনতাইকারীরা, ব্যবস্থাপকসহ দুজনকে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনতাই
ফটিকছড়ির পঞ্চবটি চা–বাগানছবি: সংগৃহীত চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটী চা-বাগানে ঢোকার মুখে সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চারজনের একটি ছিনতাইকারী দল। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ। পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক। ছিনতাইকারীরা আগে থেকেই বাগানের প্রবেশমুখে ওত পেতে ছিল। বাগানের প্রবেশমুখে পৌঁছালে চারজন তাঁদের পথ আটকে দাঁড়ায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা-বাগান এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিকেলে বাগান এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। আটক ব্যক্তিরা হলেন মুহাম্মদ আবু (২৩) ও মুহাম্মদ জিহান (২৫)। পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন উত্তেজিত লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন ছিনতাইচট্টগ্রামঅপরাধচট্টগ্রাম বিভাগফটিকছড়ি
