নাসীরুদ্দীন পাটওয়ারী 'অবরুদ্ধ', সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত

AI-classifiedconfidence 72%

Why this classification

This is a single, concrete incident dated 12 February 2026 in which BNP candidate supporters surrounded a rival candidate at a polling centre in Dhaka, and his worker alleges he was punched and kicked. The army intervened, and the army officer disputes the blockade claim but confirms a crowd disturbance, so the physical confrontation is reported and qualifies as a clash.

Reported by:SamakalSingle source
12/02/26•শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র

Killed

0

Injured

1

Summary

ঢাকা-৮ আসনের শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকেরা ঘিরে ধরে 'ভুয়া' স্লোগান দেন। সেনাবাহিনীর হস্তক্ষেপে ১০-১৫ মিনিট পর তিনি কেন্দ্র ত্যাগ করেন, তবে তাঁর কর্মীর অভিযোগ অনুযায়ী প্রার্থীকে কিল-ঘুষি মারা হয়েছে, যদিও সেনা কর্মকর্তা অবরোধের ঘটনা অস্বীকার করেছেন।

AI analysis

Category

Political Violence

Confidence

72% · severity 3

Perpetrator side

BNP

Victim side

Jamaat

Other actors

নাসীরুদ্দীন পাটওয়ারী (১১ দলীয় ঐক্যের প্রার্থী, ঢাকা-৮)মির্জা আব্বাস (বিএনপি প্রার্থী, ঢাকা-৮)শামিল (নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী কর্মী)মির্জা আব্বাসের নেতাকর্মীঅবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা (ঘটনাস্থলের দায়িত্বপ্রাপ্ত)

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 12/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 12/02/26open original ↗

নাসীরুদ্দীন পাটওয়ারী 'অবরুদ্ধ', সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত

নাসীরুদ্দীন পাটওয়ারী 'অবরুদ্ধ', সেনাবাহিনীর হস্তক্ষেপে মুক্ত ছবি: ভিডিও থেকে নেওয়া সমকাল প্রতিবেদক প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:২৩ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:০২ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ভোটকেন্দ্রে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয়। ১০-১৫ মিনিট পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি ওই কেন্দ্র থেকে বেরিয়ে আসেন। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক সেনা কর্মকর্তা তাঁকে অবরুদ্ধ করার ঘটনা অস্বীকার করে বলেছেন, সাময়িক জটলা সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল কেন্দ্রে পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত শাহজাহানপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নাসীরুদ্দীন ঢুকতে গেলে তাঁকে অবরুদ্ধ করা হয়। এই আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের একদল নেতাকর্মী তাঁকে ঘিরে ধরে ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগান দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনীর পাহারায় ওই এলাকা ছাড়েন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর নির্বাচনী কর্মী শামিল অভিযোগ করেন, ‘ওই কেন্দ্রে গেলে অতর্কিতভাবে কিছু লোক আমাদের ওপর হামলা করে। পাটওয়ারী ভাইকে কিল-ঘুষি মারা হয়। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে তিনি সেখান থেকে বের হয়ে আসেন। পরে সেখান থেকে মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শনে গেলে আবারও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তবে ঘটনাস্থলে দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর একজন কর্মকর্তা ভিন্ন বক্তব্য দেন। তিনি বলেন, ‘একজন প্রার্থী অতিরিক্ত সংখ্যক সমর্থক নিয়ে আসায় বড় জটলা সৃষ্টি হয়। এ সময় কিছু চিৎকার-চেঁচামেচি হয়েছে। পরিস্থিতি দ্রুত শান্ত করা হয়েছে। অবরোধের কোনো ঘটনা ঘটেনি।’ এদিকে, শাহজাহানপুর রেলওয়ে কলোনি স্কুল ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়া কয়েকজন সাংবাদিক কার্ডধারীকেও তাঁর পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে দেখা গেছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।