ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
Why this classification
This is a single, recent incident in which a Chhatra Dal leader was found dead and another man was found unconscious in a locked room, which may be linked to conflict or crime. The article does not yet confirm the cause of death or identify any attacker, so the case is classified as violence based on the suspicious discovery of a body.
Killed
1
Injured
1
Summary
ফটিকছড়ির দাঁতমারায় হেয়াঁকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে ছাত্রদল নেতা রাশেদুল আনোয়ার টিপুর (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। একই কক্ষ থেকে অচেতন অবস্থায় আরমান (২৬) নামের এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে; ঘটনাটি রোববার (৫ এপ্রিল, ২০২৬) সকালে ঘটে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
80% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ফটিকছড়িতে ছাত্রদল নেতার লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারার হেয়াঁকো বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৫) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে অচেতন অবস্থায় মো. আরমান (২৬) নামের আরও এক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।আজ রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হেয়াঁকো বাজারের পল্লী ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। তিনি হেয়াঁকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ওই ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। আহত আরমান একই এলাকার ব্যবসায়ী আমান উল্লাহর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডায়াগনস্টিক সেন্টার খুলতে এসে একটি কক্ষ ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান কর্মচারীরা। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানানো হয়। পরে লোকজনের সহায়তায় তালা ভেঙে কক্ষে প্রবেশ করলে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় ও আরমানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাঁদের উদ্ধার করে হেয়াঁকো জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পল্লী ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকের সহকারী লক্ষীবালা নম বলেন, ‘সকালে অফিস খুলে দেখি রুমটি ভেতর থেকে তালাবদ্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে স্থানীয়দের ডেকে এনে তালা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে উদ্ধার করা হয়।’হেয়াঁকো জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহ আল রুহানী জানান, সকাল ১০টার দিকে দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে রাশেদুল আনোয়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন খাঁন বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
