ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে পিতা প্রতিপক্ষের হামলায় নিহত
Why this classification
This article reports a specific, recent physical fight in Shibganj, Chapainawabganj, on the night of 8 March 2026, in which lathis were used. One man, Anisur Rahman, was killed and three people were injured, so it qualifies as violence.
Killed
1
Injured
3
Summary
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮ মার্চ (রোববার) রাত প্রায় ১১টায় কোর্টবাজারে পরকীয়া সম্পর্কের সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের লাঠিসোটা নিয়ে সংঘর্ষে আনিসুর রহমান নিহত এবং তিনজন আহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার পর নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
92% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 3
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 08/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে পিতা প্রতিপক্ষের হামলায় নিহত
ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে পিতা প্রতিপক্ষের হামলায় নিহত Advertisement চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০১:৪০ পিএম ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে পিতা প্রতিপক্ষের হামলায় নিহত। ফাইল ছবি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছেলের পরকীয়ার সালিশ থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় পিতা নিহত হয়েছেন। আহত হয়েছে তিনজন। রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কোর্টবাজারে এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পরকীয়া সম্পর্কের ঘটনায় একটি সালিশকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে আনিসুর রহমান ওরফে বেহুদোলা নিহত হয়েছেন। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয়ের অভিভাবক ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন। রোববার রাতেও সালিশে বসেছিলেন দুই পক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে আসা লোকজন বাড়ি ফিরছিলেন। এসময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় আনিসুর রহমান ও তার লোকজনও প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠির আঘাতে মারা যান আনিসুর রহমান। ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
