ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষে যুবক নিহত, খবরে স্ট্রোকে দাদার মৃত্যু
Why this classification
A physical clash on 21 March 2026 in Chhatrapara village, Alamdanga, left a 20-year-old man dead and several people injured, with houses and shops damaged. The fighting was driven by a political dispute and then spread between two BNP groups, so it qualifies as a violent incident.
Killed
1
Injured
6
Summary
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিরোধের জেরে ২১ মার্চ ২০২৬ (শনিবার) ছত্রপাড়া গ্রামে দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নিহত এবং একাধিক ব্যক্তি আহত হন। সংঘর্ষের খবর শুনে নাজিম উদ্দিন কাজি স্ট্রোকে মারা যান বলে পরিবার জানিয়েছে, এবং পরে ঘটনাটি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছড়িয়ে পড়ে।
AI analysis
Category
Political Violence
Confidence
90% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 6
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Jamaat, BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP, Jamaat, Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষে যুবক নিহত, খবরে স্ট্রোকে দাদার মৃত্যু
ফেসবুক স্ট্যাটাস ঘিরে সংঘর্ষে যুবক নিহত, খবরে স্ট্রোকে দাদার মৃত্যু দাদা স্ট্রোকে মারা যাওয়ার খবর পেয়ে বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি: সমকাল আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ০৯:৩৭ | আপডেট: ২২ মার্চ ২০২৬ | ০৯:৩৯ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ছত্রপাড়া গ্রামে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে শিমুল হোসেন কাজি (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় সংঘর্ষের খবর শুনে নাজিম উদ্দিন কাজি (৭০) নামে তার দাদা স্ট্রোকে মারা গেছেন বলে পরিবারের দাবি। সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডাউকি ইউনিয়নের ছাত্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত শিমুল ওই গ্রামের লাবু হোসেনের ছেলে। অপরদিকে মারা যাওয়া নাজিম উদ্দিন কাজি একই গ্রামের মৃত ইংরেজ আলী কাজির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেন ঢাকায় অবস্থানকালে কয়েক দিন আগে ফেসবুকে একটি রাজনৈতিক স্ট্যাটাস দেন। এ নিয়ে তার সঙ্গে স্থানীয় জামায়াত-সমর্থিত কয়েকজনের বিরোধ তৈরি হয়। ঈদের দুই দিন আগে হৃদয় বাড়িতে ফিরলে উত্তেজনা বাড়ে। ঈদের দিন গতকাল শনিবার দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে সাহাবুল ইসলামের ছেলে আব্দুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হৃদয় ও তার চাচা বজলু আহত হন। পরে পাল্টা হামলায় আব্দুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ কয়েকজন আহত হন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে এ সংঘর্ষ গ্রামে পূর্ব শত্রুতার জেরে বিএনপির দুই গ্রুপে ছড়িয়ে পড়ে। হান্নান-কুবির গ্রুপ ও লাল খাঁ-জাহাঙ্গীর গ্রুপের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে কুবির কাজি ও শিমুল কাজি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিমুলের মৃত্যু হয়। এদিকে সংঘর্ষের খবর পেয়ে নাজিম উদ্দিন কাজি বাড়ি থেকে বাইরে বের হওয়ার সময় পড়ে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন। পরে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান। আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। - বিষয় : - চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় দফায় দফায় সংঘর্ষে যুবক নিহত
আলমডাঙ্গায় দফায় দফায় সংঘর্ষে যুবক নিহত স্ট্রোকে মারা গেলেন দাদা Advertisement চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। তার নাম শিমুল হোসেন কাজী। সংঘর্ষের খবর শুনে তার দাদা বৃদ্ধ নাজিম উদ্দিন কাজী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ঈদের দিন উপজেলার ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শিমুল হোসেন কাজী ওই গ্রামের লাবু হোসেন কাজীর ছেলে। সংঘর্ষে গ্রামের বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, উপজেলার ছত্রপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে হৃদয় হোসেনের পরিবার আওয়ামী লীগ সমর্থক হিসাবে পরিচিত। ঢাকায় অবস্থানকালে কয়েক দিন আগে তিনি জামায়াতকে ইঙ্গিত করে ফেসবুকে নেতিবাচক একটি স্ট্যাটাস দেন। এ নিয়ে স্থানীয় জামায়াত সমর্থিত কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। ঈদের দুদিন আগে হৃদয় বাড়িতে ফিরলে উত্তেজনা আরও বেড়ে যায়। ওইদিন দুপুরে হৃদয় হোসেনের সঙ্গে গ্রামের আবদুল্লাহর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আহত বজলু নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে পালটা হামলায় আবদুল্লাহর মা আলিয়া বেগম, তরিকুল ইসলাম ও শরিফুল ইসলামসহ আরও কয়েকজন আহত হন। চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
