সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 88%

Why this classification

এটি পূর্ব শত্রুতার জেরে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা, যা ধ্বংসাত্মক সহিংসতা। তাই এটি সহিংসতার ঘটনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Reported by:JugantorSingle source
07/06/26•Alaiyarpur Bhabbhobri, Begumganj

Killed

0

Injured

0

Summary

নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী যুবদল নেতা আব্দুল খালেকের বাড়িতে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুরো ঘর পুড়ে গেলে তাঁর পরিবার খোলা আকাশের নিচে আতঙ্কে বসবাস করছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

88% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

BNP

Other actors

আব্দুল খালেক (যুবদল নেতা)

Affected infrastructure

House

Tags

ArsonVandalism

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 07/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 08/06/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

ফরিদগঞ্জ ও সাঁথিয়ায় গাছ থেকে পড়ে নিহত ২ ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে মমিন (৪৫) নামে দিনমজুর নিহত হয়েছেন। গুপ্টি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মমিন ওই গ্রামের লুৎফুর রহমানের ছেলে। রোববার সাইসাঙ্গা গ্রামে গাছ কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। এদিকে পাবনার সাঁথিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শামসুর খান (৬০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। রোববার বিকালে করমজা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শামুকজানী গ্রামের শামসুর খাঁর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ফরিদগঞ্জ (চাঁদপুর) ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি ফরিদগঞ্জে ইউপি চেয়ারম্যান বরখাস্ত ফরিদগঞ্জের ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন রিপনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদের পরপর তিনটি ধারাবাহিক মাসিক সভায় অনুপস্থিত থাকায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সম্প্রতি এক প্রজ্ঞাপনে জানানো হয়। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও যুবলীগের উপজেলার আহ্বায়ক ছিলেন। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি চট্টগ্রামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার চট্টগ্রাম নগরী থেকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এনাম হোসেন ওরফে খোকনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ আভিযানে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এনাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের আটিপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারের পর তাকে বাজিতপুর থানায় পাঠানো হয়েছে। চট্টগ্রাম ব্যুরো বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেফতার বগুড়ায় শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি সাইফুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব। রোববার সকালে তাকে শাজাহানপুর শাকপালা সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ১৯ মার্চ শিশুটি আসামির দোকানে গেলে সে নতুন জামা ও মেহেদী দেওয়ার প্রলোভন দেখিয়ে নন্দীগ্রাম সদর ইউনিয়নের গোছন গ্রামে নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বগুড়া ব্যুরো দুপচাঁচিয়ায় কারখানায় মেশিনে জড়িয়ে প্রাণ হারাল কিশোর দুপচাঁচিয়ায় প্লাস্টিক ব্যাগ তৈরির কারখানায় কাজ করার সময় মেশিনে জড়িয়ে আলিফ হোসেন (১৭) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার তিথিগাড়ি এলাকায় মেসার্স নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। আলিফ হোসেন দিনাজপুরের বিরলের উত্তর দোগাছী গ্রামের গুলজার হোসেনের ছেলে। রোলার মেশিনে জড়ানোর সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বগুড়া ব্যুরো গোবিন্দগঞ্জে মদ্যপানে যুবকের মৃত্যু, অসুস্থ আরও ২ গোবিন্দগঞ্জে শনিবার রাতে মদ পান করায় রোববার সোহাগ মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মণ্ডল নামের আরও ২ জন অসুস্থ অবস্থায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহাগ সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের বাসিন্দা। গাইবান্ধা প্রতিনিধি বেরোবিতে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের ফের কর্মবিরতি পদোন্নতি ও আপগ্রেডেশনে দীর্ঘদিনের বৈষম্য, প্রহসন ও হয়রানির অভিযোগে আবারও কর্মবিরতির ডাক দিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। রংপুর ব্যুরো নোয়াখালীতে ১৪২ কেজি বিষাক্ত চিংড়ি জব্দ নোয়াখালীর মাইজদীতে অভিযান চালিয়ে বিষাক্ত জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ইসমাইল ও বাহার নামের দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মাইজদী পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি বেগমগঞ্জে যুবদল নেতার বাড়িতে আগুন বেগমগঞ্জের আলাইয়ারপুর ভবভদ্রী গ্রামে প্রবাসী যুবদল নেতা আব্দুল খালেকের ঘরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা পারিবারিক কাজে আত্মীয়ের বাড়িতে গেলে রাতে এ ঘটনা ঘটে। পুরো ঘর পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে আতঙ্কের মধ্যে বসবাস করছে প্রবাসীর পরিবারটি। ঘটনা জানার পর স্থানীয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে নিঃস্ব পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি লালমনিরহাটে ধরলায় নিখোঁজ দুই ভাই লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের জিরো পয়েন্টে ওই দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- মোগলহাট ট্যাম্পু স্টান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণির ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণির ছাত্র শাওন হোসেন। তারা মোগলহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি