জামায়াত কর্মীর রগ কর্তন

AI-classifiedconfidence 85%

Why this classification

This is a single, concrete incident on the night of Monday, 2 March 2026, in which unidentified attackers hacked Jamaat activist Jahan Sheikh with local weapons and cut the tendon in his right leg. Because it involves a physical attack with a weapon and the victim was hospitalised, it qualifies as violence.

Reported by:SamakalSingle source
02/03/26•বানিপুর গ্রাম, বাঘুটিয়া ইউনিয়ন, অভয়নগর

Killed

0

Injured

1

Summary

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে ২০২৬ সালের ২ মার্চ (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা জামায়াত কর্মী জাহান শেখকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তাঁর ডান পায়ের রগ কেটে দেয়। আহতকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 6

Perpetrator side

Unknown

Victim side

Jamaat

Other actors

জাহান শেখ (আহত, জামায়াত কর্মী)মো. ফাহিম শেখ (আহতের ছেলে)সৌমিক সেন (অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক)ইউনুস আকুঞ্জি (অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক)মো. জাহিদুল ইসলাম (অভয়নগর থানার পুলিশ পরিদর্শক, তদন্ত)অজ্ঞাত দুর্বৃত্তরা

Tags

Minor AttackPolitical Violence

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Jamaat

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 02/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 04/03/26open original ↗

জামায়াত কর্মীর রগ কর্তন

জামায়াত কর্মীর রগ কর্তন নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৭:৫৪ | প্রিন্ট সংস্করণ যশোরের অভয়নগর উপজেলায় জাহান শেখ নামের এক জামায়াত কর্মীকে কুপিয়ে জখম ও তাঁর পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাহান শেখ বানিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। জাহান শেখের ছেলে মো. ফাহিম শেখ জানায়, সোমবার রাতে তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে বাড়ির সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর বাবার ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা দেশি অস্ত্র দিয়ে তাঁর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং তাঁর ডান পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌমিক সেন জানান, আহত জাহান শেখের ডান পায়ের রগ কাটার পাশাপাশি শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।  অভয়নগর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আকুঞ্জি জানান, জাহান শেখ জামায়াতের একজন সক্রিয় সদস্য। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তিনি।  অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন,  এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - রগ কর্তন