রাঙ্গাবালীতে ছাত্রকে মারধর, বিচার দাবি ছাত্রদল নেতার

AI-classifiedconfidence 95%

Why this classification

The incident is classified as political violence because the perpetrators are identified as local leaders of the Chhatra Dal and Swechchhasebak Dal, which are wings of the BNP. The violence occurred due to a dispute involving these political figures.

Reported by:JugantorSingle source
20/08/26•Pulghat Bazar

Killed

0

Injured

1

Summary

পটুয়াখালীর রাঙ্গাবালীতে পরীক্ষার ফরম পূরণের টাকা ফেরত চাওয়ায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ২০ আগস্ট ২০২৬ তারিখে পুলঘাট বাজারে এই হামলার ঘটনা ঘটে, এতে শিক্ষার্থীর হাত ভেঙে যায়।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 4

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

Abir Akon (Chhatra Dal President)Sifat Akon (Swechchhasebak Dal Joint Convener)Sourav (Victim)

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/08/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 29/08/26open original ↗

রাঙ্গাবালীতে ছাত্রকে মারধর, বিচার দাবি ছাত্রদল নেতার

পরীক্ষার ফরম পূরণের টাকা ফেরত চাওয়ায় রাঙ্গাবালীতে ছাত্রকে মারধর, বিচার দাবি ছাত্রদল নেতার Advertisement যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ রাঙ্গাবালীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে নেওয়া টাকা দিয়ে ফরম পূরণ না করায় তা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। অভিযুক্তদের বিচার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন স্থানীয়রা। অভিযুক্তরা হলেন রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবির আকন ও তার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সিফাত আকন। শিক্ষার্থী সৌরভের অভিযোগ, চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার আগে ফরম পূরণ করে দেওয়ার জন্য তিনি আবির আকনকে চার হাজার টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তার ফরম পূরণ করা হয়নি। পরে বাধ্য হয়ে বরিশাল শিক্ষা বোর্ডে গিয়ে নিজেই ফরম পূরণ করেন। এরপর আবিরের কাছে দেওয়া টাকা ফেরত চান সৌরভ। এতে ক্ষিপ্ত হয়ে ২০ আগস্ট পুলঘাট বাজারে আবির ও সিফাত তাকে মারধর করেন বলে অভিযোগ করেন সৌরভ। এ সময় রডের আঘাতে তার বাম হাতের কব্জি ভেঙে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও তা হয়নি। পরে বৃহস্পতিবার আবির, সিফাত ও তাদের বাবা আইয়ুব আকনকে আসামি করে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সৌরভের বাবা সিরাজুল মৃধা। তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের সভাপতি আবির আকন বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না, ঢাকায় ছিলেন। পরে শুনেছেন তার ভাই সিফাতের সঙ্গে সৌরভের ঝামেলা হয়েছে।