ছিনতাইকারীর কবলে সাংবাদিক, খোয়ালেন মোবাইল ও ব্যাগ
Why this classification
A specific, recent bag-snatching happened on a BRTC bus in Sher-e-Bangla Nagar, Dhaka, on Wednesday 13 May 2026, in which a journalist lost cash, three phones, a debit card and his national ID. It is classified as violence because it is a forcible robbery of a person. No one was reported killed or injured.
Killed
0
Injured
0
Summary
(১৩ মে ২০২৬) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় শেরে বাংলা নগর থানাধীন শিশুমেলার সামনে বিআরটিসি বাসের ভেতর ছিনতাইকারীরা জাগো নিউজের ঢাকা মেডিকেল প্রতিবেদক কাজী আল আমিনের ব্যাগ ছিনিয়ে নেয়, যাতে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ডেবিট কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিল। ভুক্তভোগী থানায় জিডি করেছেন এবং পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্তাধীন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 13/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ছিনতাইকারীর কবলে সাংবাদিক, খোয়ালেন মোবাইল ও ব্যাগ
রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে জাগো নিউজের ঢাকা মেডিকেল প্রতিবেদক কাজী আল আমিন নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল (বুধবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরে বাংলা নগর থানাধীন শিশুমেলার সামনে থেকে তার ব্যাগটি ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সাংবাদিক জানান, শেরে বাংলা নগর এলাকায় বিআরটিসি বাসের ভেতর থেকে ছিনতাইকারীরা আমার সবকিছু কেড়ে নেয়। বাসে ওঠার আগে আমি ব্যাংকের বুথ থেকে নগদ ৯ হাজার টাকা উত্তোলন করি। হয়তো ছিনতাইকারীরা তখন থেকে আমাকে টার্গেট করে বাসে উঠে। জিডিতে তিনি উল্লেখ করেছেন, ব্যাগের ভেতরে থাকা তিনটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, সাউথইস্ট ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রো পাস, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র হারিয়ে যায়। ভুক্তভোগী সাংবাদিক কাজী আল আমিন আরও জানান, ঘটনার সময় ট্রাফিক পুলিশের টিআই কামরুল ইসলাম সহযোগিতা করলেও ক্রাইমের পুলিশ কোনো সহযোগিতায় এগিয়ে আসেননি। আমার কাছে টাকা না থাকায় ট্রাফিক পুলিশের টিআই কামরুল আমাকে পাঁচশ টাকা দিয়েও সহযোগিতা করেছেন। এ বিষয়ে শেরে বাংলা নগর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নেওয়া হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এমএসি/এসএএস/এনএফ
