১০ কোটি টাকার মানহানি মামলায় যুব অধিকার পরিষদ নেতা কারাগারে

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি সহিংসতার সংজ্ঞা অনুযায়ী বৈধ কারণ এখানে চাঁদা দাবি ও হুমকির মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা হয়েছে, যা অপরাধমূলক কার্যকলাপ। পুলিশ গ্রেপ্তার করলেও মূল ঘটনা চাঁদাবাজি, যা সহিংসতার একটি রূপ হিসেবে বিবেচিত।

Reported by:Dhaka PostJugantorCorroborated · 2 sources
06/10/26•কালিরচর, টুমচর ইউনিয়ন

Killed

0

Injured

0

Summary

লক্ষ্মীপুরে ভিপি নুরের নাম ভাঙিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির অডিও ভাইরাল হওয়ার পর যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 2

Perpetrator side

Gono Odhikar Parishad

Victim side

Gono Odhikar Parishad

Other actors

ফারুক হোসাইনসোলায়মান চৌধুরীওসি ওয়াহিদ পারভেজনুরুল হক নুর

Tags

Extortion

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Gono Odhikar Parishad

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Gono Odhikar Parishad

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 06/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Dhaka Post · 06/10/26open original ↗

১০ কোটি টাকার মানহানি মামলায় যুব অধিকার পরিষদ নেতা কারাগারে

‘পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ’—এমন অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে বহিষ্কারের হন লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসাইন। বহিষ্কারের কয়েক ঘণ্টা পার হতেই তার বিরুদ্ধে মামলা করেন সদ্য বিলুপ্ত জেলা গণঅধিকার পরিষদ কমিটির সাধারণ সম্পাদক সোলায়মান চৌধুরী। ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ১০ কোটি টাকার মানহানির মামলায় ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে ফারুককে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফারুক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নাম ভাঙিয়ে মানুষের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। বিষয়টি জানতে পেরে জেলা গণঅধিকার পরিষদ থেকে তাকে সতর্ক করা হয়। কিন্তু তথ্য প্রমাণ না থাকায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তার একটি অডিও রেকর্ড ফেসবুকে ছড়িয়ে পড়লে সেখানে শোনা যায়, তিনি ইয়াকুব হাসান সাকিব নামে এক যুবকের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বলেন যে, এটা ভিপি নুরের নির্দেশ। পরে ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে ফারুককে বহিষ্কারের জন্য নির্দেশ এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়ার অনুরোধ করেন। ফারুকের বক্তব্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ১০ কোটি টাকার মানহানি হয়েছে। তার বক্তব্যের কারণে মানুষের মনে বিরুপ ধারণা ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। রোবাবর (৪ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ফেসবুকে ভাইরাল হওয়া ৪১ সেকেন্ডের অডিও রেকর্ডিংটিতে ফারুককে বলতে শোনা যায়, ‘তোমার পাসপোর্টটা জমা দিমু, তারপর ওয়ার্কফারমিট ভিসার জন্য পাঠাবো, যে দেশে বলবা সে দেশেই পাঠাবো, পাঠাইলে এ ভিসার জন্য তোমাকে টাকা এটা দিতে হবে, বাকি টাকাটা এক দুই মাস পরে দিলেও অসুবিধা নেই, কিন্তু এখন আজকে এটা লাগবে। অফিস খরচ, কাগজপত্রগুলো এন্ট্রি করা, ম্যান পাওয়ার, পুলিশ ক্লিয়ারেন্স, বিএমইটি, এগুলো সব শো করে অনলাইন করে ওয়ার্ক পারমিট ভিসা আনার জন্য সম্ভব হবে না বাবা, এজন্য পাঁচ-পাঁচই লাগবে, এক পয়সাও কম হবে না বাবা, বাকিগুলো এক মাস দেড় মাস পরে লাগবে, সেটা আমি বলবো, কিন্তু আজকে এটা লাগবে, এটা সরাসরি ভিপি নুরের নির্দেশ, কথাটা বুঝছো’। এদিকে অডিও ভাইরালের পর সোমবার সন্ধ্যায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় উপ দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফারুককে বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয়, দলের সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেন, ‘আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকেও বলা হয়েছে। গ্রেপ্তার হওয়ার আগে ফারুক হোসাইন সাংবাদিকদের বলেন, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে ভয়েস কাটছাট ও সম্পাদনা করে এই অডিও তৈরি করেছে। আমার এলাকার সাকিব নামের এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি পাঁচ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাকেই এআই দিয়ে পাঁচ লাখ বানানো হয়েছে’। লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। হাসান মাহমুদ শাকিল/আরএআর

Source 2: Jugantor · 05/05/26open original ↗

থানায় মামলা করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

থানায় মামলা করতে গিয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার Advertisement লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৩৭ পিএম হারুনুর রশিদ নয়ন লক্ষ্মীপুরের রায়পুরে থানায় মামলা করতে গেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ নয়নকে আটক করে পুলিশ। পরে তাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার (৫ মে) দুপুরে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ উঠেছে, নয়নের বড় ভাই মঞ্জু মোল্লাকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। ওই ঘটনায় থানায় মামলা করতে গেলে তা না নিয়ে উল্টো নয়নকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নয়ন উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ মোল্লার ছেলে। সোমবার (৪ মে) রাতে রায়পুর উপজেলা শহর থেকে তাকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক নয়নের কয়েকজন শুভাকাঙ্ক্ষী জানান, দুর্বৃত্তরা সোমবার বিকালে চরলক্ষ্মী গ্রামে নয়নের বড় ভাই মালদ্বীপ প্রবাসী মঞ্জুর মোল্লাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে যান। সেখান থেকেই তাকে আটক করা হয়েছে। তবে নয়নের ভগিনীপতি নুর মোহাম্মদ বলেন, কী একটা কাজে নয়ন যায়। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মামলা থাকলেও জামিনে ছিলেন। বিস্তারিত কিছু জানি না। রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় নয়নকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে থানা এলাকার বাহির থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানায় কোনো মামলা করতে আসেননি।