সংক্ষিপ্ত সংবাদ

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a shootout and clash between two factions of the BNP, which constitutes political violence.

Reported by:JugantorSamakalCorroborated · 2 sources
31/07/26•Ghopal Union

Killed

0

Injured

0

Summary

ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এই ঘটনার প্রধান আসামি আলমগীর সিদ্দিকীকে পুলিশ গ্রেফতার করেছে।

AI analysis

Category

Political Violence

Confidence

95% · severity 5

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

Alamgir Siddiki

Tags

Party Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 31/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 25/07/26open original ↗

ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি

ছাগলনাইয়ায় বিএনপি কর্মীকে গুলি আহত রিয়াজ উদ্দিন টিপু ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:১৭ ফেনীর ছাগলনাইয়ায় স্বার্থগত দ্বন্দ্বের জেরে রিয়াজ উদ্দিন টিপু নামে এক বিএনপি কর্মী গুলিবিদ্ধ ও ককটেলের আঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা পরিষদ কম্পাউন্ডসংলগ্ন ছাগলনাইয়া-করেরহাট সড়কের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। আহত রিয়াজ দাবি করেন, তার মাথায় ককটেলের আঘাত, পায়ে গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিচয় প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, রাত ১টার পরে তিনি ঘটনাস্থলের কাছে পৌঁছে কয়েকটি মাইক্রোবাস থেকে ২৫-৩০ জন হেলমেটধারী ব্যক্তিকে নামতে দেখেন। একপর্যায়ে সেখানে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরে কয়েকজনকে আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিতে দেখা যায়। থানার নাইট ডিউটির উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। একাধিক গাড়িতে করে আসা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে শুভপুরের দিকে চলে যায়। আহতকে হাসপাতালে নেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। আহত টিপুর অভিযোগ, রাত সাড়ে ১২টার দিকে বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা তাকে শহীদ মিনারের সামনে যেতে বলেন। সেখানে পৌঁছানোর পর ঘোপাল ও শুভপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করছিলেন। তাদের মধ্যে ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর ছিদ্দিকীর নেতৃত্বে থাকা লোকজন তার ওপর হামলা চালায়। হামলার সময় ককটেল নিক্ষেপ, ধারালো অস্ত্রের আঘাত এবং গুলি করা হয় বলে দাবি করেন তিনি। পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি লাগে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামছুদ্দিন জানান, আহত ব্যক্তির মাথা, শরীর ও পায়ে আঘাতের চিহ্ন ছিল। তবে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই সঙ্গে থাকা লোকজন তাকে নিয়ে চলে যায়। অভিযোগের বিষয়ে আলমগীর ছিদ্দিকী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অসুস্থতার কারণে বিশ্রামে রয়েছেন। টিপুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

Source 2: Jugantor · 01/08/26open original ↗

সংক্ষিপ্ত সংবাদ

রাঙ্গুনিয়ায় ঈদগাহের জায়গা দখলচেষ্টা রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নের পূর্ব সৈয়দবাড়ি এলাকার খরু জমাদার ওয়াকফ এস্টেটভুক্ত ঈদগাহের জায়গা দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা। শুক্রবার দুপুরে রাহাতিয়া দরবার ঈদগাহ প্রাঙ্গণের সামনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি একটি পক্ষ ঈদগাহের জায়গা নিজেদের দাবি করে সেখানে তারের বেড়া দিয়েছে। তারা বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে জন্য ব্যবহৃত জায়গাটি দখলমুক্ত করার দাবি জানান। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি পথ হারিয়ে দিনাজপুরের দুই শিশু তারাগঞ্জে পথ হারিয়ে ৮ বছরের মিশু জাহেদা ১ বছর বয়সি বোন রাবেয়াকে নিয়ে হারিয়ে যাওয়ার পর তারাগঞ্জ থানায় তাদের হস্তান্তর করে স্থানীয়রা। তারা উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ডে ঘোরাঘুরি করছিল। জাহেদা পুলিশদের জানায়, তাদের বাড়ি দিনাজপুরের বারোমাইল এলাকার কান্তজির মন্দির এলাকায়। পরে বৃহস্পতিবার সারারাত খোঁজার পর পরদিন সকালে তার বাবা-মায়ের খোঁজ পায় পুলিশ। তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি ফুলগাজীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ফুলগাজীর নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক রাসেদকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। শুক্রবার গভীর রাতে ফেনী শহরের শান্তি ধারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেদ ফুলগাজীর মুন্সিরহাট ইউনিয়নের পৈথারা গ্রামের বাসিন্দা। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফেনী প্রতিনিধি ছাগলনাইয়ায় গোলাগুলি, বিএনপি নেতা ঢাকায় গ্রেফতার ছাগলনাইয়ায় অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি। শুক্রবার সকালে ঢাকার শাহজাহানপুর এলাকার হোটেল গ্র্যান্ড সার্কেল ইন থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়ন বিএনপির সদস্য। ফেনী প্রতিনিধি বাঘায় বিএনপি নেতার বাড়ির গেটে বিস্ফোরণ বাঘায় বিএনপি নেতার বাড়ির গেটের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফি নেওয়াজ অমল থান্দারের পাকুড়িয়া গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে। শফি নেওয়াজ অমল থান্দার বলেন, রাতে বাড়ির সামনে কিছু লোক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর মধ্যে কয়েকবার বিকট শব্দ পাই। পরে এলাকার মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাঘা (রাজশাহী) প্রতিনিধি ফরিদপুরে ঘুমন্ত শিশুর মৃত্যু ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের চুঙ্গির মোড় গ্রামে ঘুমন্ত শিশুর অবস্থায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আয়াতউল্লাহ ওই এলাকার মো. হালিম শেখের ছেলে। জানা যায়, রাতে মা ও ছেলে একই বিছানায় ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে মা জুঁই আক্তার ঘুম থেকে উঠে দেখেন শিশুটি কোনো সাড়া দিচ্ছে না। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর ব্যুরো জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাতক্ষীরা শহর সংলগ্ন ইটাগাছা দারুল উলুম মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সাতক্ষীরা প্রতিনিধি পাবনায় স্কুলছাত্র অপহরণ চক্রের ৫ সদস্য আটক পাবনায় ১২ ঘণ্টার অভিযানে অপহরণ হওয়া স্কুল শিক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সদর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেবকে উদ্ধার করে। বুধবার রাতে তাকে অপহরণ করে পরিবারের কাছে ৫ লাখ টাকা দাবি করে চক্রটি। আটকরা হলো- পাবনা পৌর সদরের দিলালপুরের আফনান আহম্মেদ আবির, রাকিব হাসান, বিশাল শেখ সাদ, শালগাড়িয়া মহল্লার নাজমুস সাদাত নাফি ও সুজানগরের আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের সানজিদ হাসান সুপ্ত। পাবনা প্রতিনিধি