ময়মনসিংহে ভাড়া বাসায় যুবক খুন বাড়ির মালিককে মারধর-শ্লীলতাহানি করায় তাঁর চার ছেলে হত্যা করেন : পিবিআই
Why this classification
This incident was classified as criminal violence in Mymensingh. Parties reported: Rajib Ahmed, Landlord's Sons. Reported casualties: 1 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
1
Injured
1
Summary
গত ৫ জুলাই ২০২৬ তারিখে ময়মনসিংহ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসায় রাজিব আহম্মেদ নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়। বাড়িওয়ালার শ্লীলতাহানির অভিযোগে তাঁর চার ছেলে মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে জানিয়েছে পিবিআই।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 8
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 05/07/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (3 sources)
ময়মনসিংহে যুবককে হত্যার পর মাটিচাপার ঘটনায় গ্রেপ্তার ৪
সারাদেশ ময়মনসিংহে যুবককে হত্যার পর মাটিচাপার ঘটনায় গ্রেপ্তার ৪ স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ × যুবককে গলা কেটে হত্যা ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার। ছবি: সমকাল নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৬:১৬ - অ + ময়মনসিংহে স্ত্রীর সঙ্গে সম্পর্কের জেরে এক যুবককে গলা কেটে হত্যার পর মাথা ও দেহ আলাদা করে মাটিচাপা দেওয়ার ঘটনার মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, কোতোয়ালী থানার পরানগঞ্জ ইউনিয়নের মীরকান্দাপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে সেলিম (৩০), আব্দুল রশিদের ছেলে সেলিম (৩২), রমজান আলীর ছেলে আব্দুল কাদির ওরফে আলামিন (২৫) ও আব্দুল জলিলের ছেলে লাল চাঁন ওরফে লালু (২৬)। এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আশরাফুল করিম। পুলিশ জানায়, ১৬ জুলাই সকালে মীরকান্দাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সোহেল সরকার (২৫) বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের সদস্যরা কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২২ জুলাই বিকেলে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয় মাঠের উত্তর পাশের একটি বাগানে অর্ধগলিত বিচ্ছিন্ন মাথা দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার করে। পোশাক ও শারীরিক গঠন দেখে স্বজনরা মরদেহটি নিখোঁজ সোহেল সরকারের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে শনিবার কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। ওই দিন রাতে ভালুকার আঙ্গারগাড়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, সারবাজার, মীরকান্দাপাড়া ও শহরের মহারাজা রোড এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত সেলিম পুলিশকে জানান, তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সোহেল সরকারের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় তিন মাস ধরে তারা ঢাকায় একসঙ্গে বসবাস করছিলেন। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন। পরে কৌশলে সোহেলকে ঢাকা থেকে ময়মনসিংহে ডেকে এনে সহযোগীদের নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। এরপর পরিচয় গোপনের উদ্দেশ্যে মাথা ও দেহ আলাদা করে মাটিচাপা দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা, কোদাল এবং নিহতের রক্তমাখা পোশাক ও স্যান্ডেল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম সমকালকে বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয় : যুবক গলা কেটে হত্যা গ্রেপ্তার ময়মনসিংহ আরও পড়ুন রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রাকসু-শিবির নেতাদের বিরুদ্ধে গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ছুটি নিয়ে শ্বশুরবাড়িতে আসা পুলিশ কর্মকর্তার লাশ মিলল পুকুরে, স্ত্রী-শ্বশুর আটক সর্বশেষ রাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধরের অভিযোগ রাকসু-শিবির নেতাদের বিরুদ্ধে বিশ্বকাপ নিয়ে সব সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর বিউটি পালের ‘শ্রাবণের মেঘ’ ভিডিও নিয়ে যেভাবে বিতর্ক তৈরি হলো আদালত থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুই বোনসহ নিহত ৩ ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে প্রতীকী ধর্মঘট প্রত্যাহার করল সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন আরও পড়ুন ×
খুনের দায় স্বীকার চার আসামির
ময়মনসিংহে রুবেল হত্যা খুনের দায় স্বীকার চার আসামির Advertisement ময়মনসিংহ ব্যুরো প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ নগরীর রামকৃষ্ণ রোড ছত্রিশবাড়ী এলাকায় রাজিব আহম্মেদ ওরফে রুবেল খুনের ঘটনায় জড়িত ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার পর রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো রুবেলের বাড়ির মালিক পারুল আক্তারের ছেলে রহমত, জনি, রকি ও ইমরাজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা খুনের দায় স্বীকার করেছে। সোমবার প্রেস ব্রিফিংয়ে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, রুবেল বখাটে, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার নামে থানায় মাদকবিষয়ক মামলাও রয়েছে। সে বাসা ভাড়া নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা ও নানা অসামাজিক কাজ করত। পারুল তাকে বাসা ছেড়ে দিতে বললে সে ক্ষিপ্ত হয়। ঘটনার দিন সকালে রুবেল পারুলদের বাসায় গিয়ে তাকে গালাগাল ও শ্লীলতাহানি করে, এমন অভিযোগ উঠেছিল। এ সময় জনি ঘরে ছিল। জনি এ ঘটনা অন্য ভাইদের বললে সবাই ক্ষিপ্ত হয়ে খুনের ঘটনা ঘটনায়। পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ধর্ষণের প্রমাণ মেলেনি। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন।
ময়মনসিংহে ভাড়া বাসায় যুবক খুন বাড়ির মালিককে মারধর-শ্লীলতাহানি করায় তাঁর চার ছেলে হত্যা করেন : পিবিআই
ময়মনসিংহ নগরীতে রাজিব আহম্মেদ হত্যার ঘটনায় সংবাদ সম্মেলনে নিজ কার্যালয়ে বিভিন্ন তথ্য জানান পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান। আজ সোমবার দুপুরেছবি : প্রথম আলো ময়মনসিংহ নগরের ভাড়া বাসায় যুবক রাজিব আহম্মেদ ওরফে রুবেল (৪০) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটির দাবি, মাদকের আড্ডা ও বাসা ছাড়তে বলাকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানির ক্ষোভে তাঁর চার ছেলে মিলে রাজিবকে হত্যা করেছেন। পিবিআই সূত্র জানায়, ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে তারা। তদন্তের একপর্যায়ে ওই নারীর চার ছেলেকে আটক করা হয়। তাঁদের মধ্যে তিনজন মামলার এজাহারভুক্ত আসামি। আজ সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রায় এক মাস আগে রাজিব ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তাঁর চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে বাড়ির মালিকের আপত্তি ছিল। অভিযোগ আছে, তিনি সেখানে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আড্ডা দিতেন এবং মাদক সেবন করতেন। এসব কারণে বাড়ির মালিক তাঁকে পরবর্তী মাস থেকে বাসা ছেড়ে দিতে বলেন। তবে রাজিব জোর করে সেখানে থাকতে চাইছিলেন। পিবিআইয়ের দাবি, গতকাল রোববার সকাল ছয়টা থেকে ১০টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটে। সকালে রাজিব প্রথমে বাড়িওয়ালা ও তাঁর ছেলের কক্ষের দরজায় লাথি মেরে তাঁদের ঘুম থেকে তোলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি বাড়ির মালিককে মারধর ও শ্লীলতাহানি করেন। পরে বাড়ির মালিকের চার ছেলে পরিকল্পনা করে একটি চায়নিজ কুড়াল দিয়ে রাজিবের গলায় আঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার চার ভাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানির ঘটনার জেরে তাঁরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পিবিআই আরও জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেছেন। পরে তাঁদের আদালতে হাজির করা হয়। এর আগে গতকাল সকালে ময়মনসিংহ নগরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে রাজিব আহম্মেদের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে তিনি ‘কাইল্যা রুবেল’ নামে পরিচিত ছিলেন। এ ঘটনায় রাজিবের বাবা বাদী হয়ে বাড়ির মালিক, তাঁর তিন ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ময়মনসিংহ পিবিআইয়ের পরিদর্শক মোজাম্মেল হক জানান, মামলার এক নম্বর আসামি বাড়ির মালিক নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সুস্থ হলে তাঁকে গ্রেপ্তার দেখানো হবে। এ ছাড়া আগে আটক হওয়া আরও দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তাঁদের সম্পৃক্ততা তদন্ত করা হবে। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন গ্রেপ্তারময়মনসিংহময়মনসিংহ সদরঅপরাধময়মনসিংহ বিভাগহত্যা
