রাজধানীর মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ

AI-classifiedconfidence 94%

Why this classification

The article describes a shooting of a student by unknown criminals; there is no involvement of political parties, elections, or protests, so it is classified as criminal rather than political violence.

Reported by:Dhaka PostSamakalCorroborated · 2 sources
28/07/26•Manikdi Amatola

Killed

0

Injured

1

Summary

সোমবার ২৮ জুলাই রাত ১২টায় মানিকদি আমতলা, ক্যান্টনমেন্ট থানা এলাকায় ১৮ বছর বয়সী কলেজ শিক্ষার্থী মো. করিম গুলিবিদ্ধ হন। দুই পায়ে গুলি লাগলেও তিনি হাসপাতালে সাফল্যের সঙ্গে শল্যচিকিৎসা পান।

AI analysis

Category

Criminal Violence

Confidence

94% · severity 5

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. করিম (victim)রফিকুল ইসলাম (father)মো. ফারুক (police in-charge)তুহিন (friend)

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/07/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 28/07/26open original ↗

বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি

রাজধানী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি × প্রতীকী ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১২:২৫ - অ + রাজধানীর ক্যান্টনমেন্টের মানিকদির আমতলা এলাকায় আব্দুল করিম নামে এইচএসসি পরীক্ষার্থী এক তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে, কে বা কারা গুলি ছুড়েছে তা জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তারা এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। আহত শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম হাসপাতালে জানান, রাতে বাসার সামনে এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন করিম। তখন হঠাৎ দুই-তিনজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে করিমের দুই পায়ে দুটি গুলি লাগে। তিনি জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান তারা। এরপর সেখান থেকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বিষয় : গুলি দুর্বৃত্ত আরও পড়ুন মিরপুরে দেয়াল ধস: আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের ঘোষণা মিরপুরে দেয়াল ধসে দুইজন নিহত, আহত অন্তত ৬ তৃতীয় টার্মিনাল পরিচালনায় মার্কিন প্রতিষ্ঠানের আগ্রহ সাতক্ষীরার আ.লীগ নেতা নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার সর্বশেষ ডেটাবেজ তৈরির জন্য দেশে প্রথমবারের মতো হচ্ছে নৌযান শুমারি পাইলিং যন্ত্রের আঘাতে গ্যাস সঞ্চালন লাইনে ফাটল ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী পরিত্যক্ত কূপে পড়ে তরুণের মৃত্যু কুরুচিপূর্ণ বক্তব্যের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ বিদায়ী ভিসির নানা অনিয়ম, তদন্তের দাবি হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির শহীদ মিনারে উদীচীর অনুষ্ঠানে অনুমতি বাতিল, চাপের অভিযোগ আরও পড়ুন ×

Source 2: Dhaka Post · 28/07/26open original ↗

রাজধানীর মানিকদিতে দুর্বৃত্তের গুলিতে এইচএসসি পরীক্ষার্থী গুলিবিদ্ধ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। সে মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। সোমবার (২৮ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা রফিকুল ইসলাম জানান, তারা থাকেন মানিকদি আমতলাতেই। রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামে এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। আমতলা ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি বাড়ির সামনে দিয়ে সে আসার সময় অন্ধকারে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে করিমের দুই পায়ে দুটি গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলায় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। পরে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিকেলে নেন। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। বাম পায়ের গুলিটি ঘটনার সময়ই বেরিয়ে গেছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানানো হয়েছে। বিষয়টি তারাই তদন্ত করছে। এসএএ/জেআই