সাময়িক বহিষ্কার কুয়েট শিক্ষার্থী
Why this classification
The article describes a concrete incident on 24 April 2026 at KUET in which angry students surrounded a student accused of storing pornography and a physical scuffle broke out while he was being taken to the welfare office. The main focus is his temporary expulsion, but the physical altercation is a real, specific violent act and is therefore included, rated as minor with no injuries reported.
Killed
0
Injured
0
Summary
২৪ এপ্রিল ২০২৬ (শুক্রবার) রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিএসই বিভাগের একটি ল্যাবে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা শিক্ষার্থী হাসিবুল হাসানকে ঘিরে ধরে। তাকে ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরে নেওয়ার সময় উত্তেজনা ও হাতাহাতি হয়, পরে কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
80% · severity 3
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 24/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
সাময়িক বহিষ্কার কুয়েট শিক্ষার্থী
পর্নোগ্রাফি সংরক্ষণ সাময়িক বহিষ্কার কুয়েট শিক্ষার্থী Advertisement খুলনা ব্যুরো প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীকে পর্নোগ্রাফি সংরক্ষণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম হাসিবুল হাসান। তিনি ২০২০ ব্যাচের ছাত্র। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ছাত্র শৃঙ্খলা বিধি অনুযায়ী হাসিবুলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কুয়েটের একাধিক সূত্র জানায়, ২৪ এপ্রিল রাতে বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবের কম্পিউটারে হাসিবুলের গুগল ড্রাইভ লগ-ইন থাকা অবস্থায় পর্নোগ্রাফি সংগ্রহের বিষয়টি অন্য এক শিক্ষার্থীর নজরে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেখানে একাধিক ভিক্টিমের নামে আলাদা ফোল্ডার করে আপত্তিকর ছবি ও ভিডিও সংরক্ষণ করা ছিল। এই খবর ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা হাসিবুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করেন বলে জানা গেছে। একপর্যায়ে তাকে ছাত্রকল্যাণ পরিচালকের দপ্তরে নেওয়ার সময় উত্তেজনা ও হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পর ওই শিক্ষার্থীর বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে তাকে ক্যাম্পাস ও শিক্ষাকার্যক্রম থেকে সাময়িকভাবে দূরে রাখা হয়েছে।
