বুড়িচংয়ে গৃহবধূর মৃত্যু ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
Why this classification
This report describes a single, specific incident on Friday, 3 April 2026, in which a clash between the families of a dead housewife and her husband left 7 to 8 people injured, and the death itself is disputed. The incident is recent and in Bangladesh, and it involves physical fighting and a suspicious death, so it qualifies as violence.
Killed
1
Injured
8
Summary
কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দেরগাঁও এলাকায় শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) স্বামীর ঘরে মিনুয়ারা বেগমের ঝুলন্ত লাশ পাওয়ার পর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়, যাতে ৭-৮ জন আহত হন। ভাইয়ের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা হচ্ছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
75% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 8
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
বাড়িঘরে হামলা-ভাঙচুর
বাড়িঘরে হামলা-ভাঙচুর কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:১২ | প্রিন্ট সংস্করণ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা গণতান্ত্রিক মুক্তিজোটের সভাপতি অ্যাডভোকেট কাজী নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় পেরিয়া ইউনিয়নের বড় সাঙ্গীশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় পরিবারের চারজন আহত হয়েছেন। আহতরা হলেন– কাজী নূরে আলম সিদ্দিকীর ভাই কাজী মামুন, কাজী আবু জাফর, কাজী আবু নোমান, খোন্দকার বিল্লাল হোসেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় কাকৈরতলা বাজারে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাইদের সঙ্গে সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত স্থানীয় বিএনপি নেতা আমান উল্লাহ, ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও সাইফুল ইসলামের কথাকাটাকাটি হয়। এর জের ধরেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারভেজ মজুমদারের নেতৃত্বে অর্ধশত লোক মিছিল নিয়ে গিয়ে নূরে আলম সিদ্দিকীর বাড়িতে হামলা চালায়। পরিবারের লোকজন বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তিজোটের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট কাজী নূরে আলম ছিদ্দিকী। তিনি বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া। একজন দ্বৈত নাগরিক হওয়ায় তাঁর মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনে রিট আবেদন করেন তিনি। যার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে। আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁর সমর্থকরা ক্ষুব্ধ ছিল। এর জের ধরে এই হামলা চালিয়েছে। হামলার ঘটনায় অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর ভাই আবু নোমান বাদী হয়ে গতকাল ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ও বিএনপি নেতা আমান উল্যাহসহ ১২ জনের নামে মামলা করেছেন। আহত কাজী আবু নোমান জানান, হামলাকারীরা আসবাব ভাঙচুর করেছে। এ সময় নগদ দুই লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা পারভেজ মজুমদার। তিনি বলেন, ‘কারা হামলা করেছে জানি না। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে হামলার কথা শুনেছি।’ নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে হামলার সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। - বিষয় : - হামলা-ভাঙচুর
বুড়িচংয়ে গৃহবধূর মৃত্যু ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮
বুড়িচংয়ে গৃহবধূর মৃত্যু ঘিরে দুপক্ষের সংঘর্ষে আহত ৮ Advertisement ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সৈয়দেরগাঁও (মনোহরপুর) এলাকায় স্বামীর ঘরে মিনুয়ারা বেগমের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনায় লাশ ঘরে রেখেই ওই গৃহবধূর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হোসেন মিয়ার বসতঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শনিবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ দাফন করা হয়নি। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বামী পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মিনুয়ারা বেগম ওই এলাকার হোসেন মিয়ার স্ত্রী এবং একই ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের আগে গৃহবধূর বাবার বাড়ির লোকজন লাশ দেখতে এলে স্বামীর বাড়ির লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজমা আক্তারসহ ৭-৮ জন আহত হন। ঘটনার পর ওই গৃহবধূর ভাই আবু জাহের শিমুল বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে তার বোনকে হত্যা করে আত্মহত্যা হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে হোসেন মিয়া ও তার ছেলে রিপন মিয়ার দাবি, সকালে নাস্তা শেষে হোসেন মিয়া জমিতে কাজ করতে যান। ঘরে ফিরে দরজা-জানালা বন্ধ দেখতে পান। জানালা খুলে মিনুয়ারাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। প্রতিপক্ষের বাধার কারণে লাশ দাফন করা যাচ্ছে না।
