থানায় ঢুকে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাদের ধস্তাধস্তি
Why this classification
This is a specific, recent incident in which BNP student wing members entered Shahjadpur police station on Saturday, 18 April 2026, and got into a physical scuffle with police. One member also smashed an ASI's mobile phone, so it qualifies as a clash and vandalism. No deaths or injuries were reported.
Killed
0
Injured
0
Summary
সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) দুপুরে ছাত্রদল নেতাকর্মীরা ঢুকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তিতে জড়ান। এ সময় ছাত্রদল নেতা আদিব এক এএসআইয়ের মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
AI analysis
Category
Political Violence
Confidence
85% · severity 4
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 18/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
থানায় ঢুকে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাদের ধস্তাধস্তি
থানায় ঢুকে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাদের ধস্তাধস্তি এএসআই’র ফোন ভাঙচুর Advertisement শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ সিরাজগঞ্জের শাহজাদপুরে থানায় ঢুকে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছে। এ সময় এক এএসআইয়ের মোবাইল ফোন কেড়ে নিয়ে তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একটি মোটরসাইকেল কেনাবেচার বিষয়ে একপক্ষ শাহজাদপুর থানায় অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে থানার এসআই জাহিদ মোবাইল ফোনে কাগজপত্রসহ ওই মোটরসাইকেলের ক্রেতাকে থানায় দেখা করতে বলেন। এরপর ওই ক্রেতা শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর কয়েকজন নেতাকর্মী নিয়ে থানায় যান ছাত্রদল নেতা সাব্বির। সেখানে এসআই জাহিদের সঙ্গে তর্কে জড়িয়ে একপর্যায়ে সাব্বির থানা থেকে চলে যান। কিছুক্ষণ পর একই কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিবসহ বেশ কয়েকজন নেতাকর্মী আবারও থানায় প্রবেশ করেন। তারা ওসির কক্ষে বসে উচ্চস্বরে কথা বলতে থাকেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এএসআই রাজ্জাক এ সময় এর ভিডিও ধারণ শুরু করলে ছাত্রদল নেতা আদিব তার কাছে থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে তা ভেঙে ফেলেন। এ ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে ছাত্রদল নেতারা থানা ত্যাগ করেন। এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, শনিবার দুপুর ১টার দিকে কলেজ ছাত্রদল নেতা সাব্বিরের সঙ্গে বেশ কয়েকজন নেতাকর্মী থানায় প্রবেশ করেন। তারা এসআই জাহিদের সঙ্গে তর্কবিতর্ক করে চলে যান। এর কিছুক্ষণ পর আরও কয়েকজন নেতাকর্মী নিয়ে তারা আবারও থানায় প্রবেশ করেন। ওই সময় ওসি থানায় না থাকায় তার কক্ষে বসে ছাত্রদল নেতাকর্মীদের কথাবার্তা শুনছিলাম। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে উচ্চস্বরে তর্কবিতর্ক শুরু করেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে যান। এএসআই রাজ্জাক ওই সময় ভিডিও করা শুরু করলে ছাত্রদল নেতা আদিব তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে তা আছড়ে ভেঙে ফেলেন। বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জানতে চাইলে সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, বিষয়টির তদন্ত চলছে। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাফায়েত আদিব ও এসআই জাহিদের মোবাইলে ফোন করা হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল বলেন, থানায় ঘটে যাওয়া ঘটনাটি শুনেছি। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রদলের কমিটি হওয়ার পর থেকেই ওই ছাত্রনেতারা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। এরআগেও তাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছি। আজ আবার তারা থানায় ঢুকে পুলিশের মোবাইল ফোন ভেঙেছে ও তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। আমরা তাদের লাগাম টেনে ধরার চেষ্টা করছি।
