অভিযানের সময় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
Why this classification
On Sunday, 12 April 2026, a team of anti-narcotics officers raided a home in Magura and beat Akbar Hossain (40) with batons, causing serious injuries and his death on the way to hospital. Police report that about 300 grams of cannabis was recovered, while the family and local witnesses allege a planned beating; this is a single, concrete, recent incident involving a death.
Killed
1
Injured
0
Summary
মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে ১২ এপ্রিল ২০২৬ (রোববার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযানের সময় আকবর হোসেন (৪০) নামে এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে, পথে তাঁর মৃত্যু হয়। পরিবার ও স্থানীয়রা পরিকল্পিত মারধরের অভিযোগ তুলেছেন, তবে পুলিশ জানিয়েছে তাঁর কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 8
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 12/04/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
অভিযানের সময় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
অভিযানের সময় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ Advertisement মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পিএম মাগুরার মহম্মদপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় আকুব্বর হোসেন (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে অধিদপ্তরের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকুব্বর ওই গ্রামের মাজেদ মোল্যার ছেলে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাহারা ইয়াসমিনের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল আকুব্বরের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে ঘুমন্ত অবস্থা থেকে ডেকে তোলা হয় এবং হাতে হ্যান্ডকাফ পরানো হয়। অভিযোগ রয়েছে, এরপর সিপাহী মিঠুনসহ কয়েকজন সদস্য তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন, এতে তিনি গুরুতর আহত হন। আকুব্বরের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে অভিযানে অংশ নেওয়া সদস্যদের ঘেরাও করে রাখেন এবং মহম্মদপুর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর রায়, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানুর জামান নিহতের বাড়ি যান। নিহতের স্ত্রী জোসনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী ঘুমিয়ে ছিল। হঠাৎ করে তাকে টেনে-হিঁচড়ে তুলে মারধর করা হয়। তারা আমার স্বামীকে পিটিয়েই মেরে ফেলেছে। ঘটনাস্থলে উপস্থিত সাদ্দাম হোসেন, শাবানা ও মনিরুলসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, অভিযানের নামে পরিকল্পিতভাবে আকুব্বরকে মারধর করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় আকুব্বর পানি চাইলে তাকে পানিও দেওয়া হয়নি। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ বিষয়ে মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, অভিযান পরিচালনার সময় আকুব্বর হোসেনের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত চারটি মামলা রয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
