ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

AI-classifiedconfidence 94%

Why this classification

The article reports a concrete murder that occurred on 29 June 2026 in Fatulla, Narayanganj, with a weapon and a death, meeting the violence criteria and within the 14‑day window, so it is classified as a violence incident.

Reported by:Dhaka PostSingle source
28/06/26•Delpara, Fatulla

Killed

1

Injured

0

Summary

ফতুল্লা মডেল থানায় পুলিশ ২৯ জুন দেলপাড়া এলাকার একটি বাড়ি থেকে ফারজানা আক্তার মুন্নিকে গ্রেপ্তার করে, যিনি রক্তমাখা চাপাতি ও ছুরি ব্যবহার করে স্বামী জাহাঙ্গীর আলম জনিকে হত্যা করার অভিযোগে আটক হয়েছেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়েছে।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

94% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

Farzana Akhtar MunniJahangir Alam JoniMahabubur Alam (OC, Fatulla Model Thana)

Tags

Domestic ViolenceMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 28/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 29/06/26open original ↗

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ফারজানা আক্তার মুন্নি (৪৫) নিহতের স্ত্রী। সোমবার (২৯ জুন) বেলা ১১টায় দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বলে সন্দেহ করা রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরি জব্দ করা হয়। নিহত জাহাঙ্গীর আলম জনি (৪১) ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা আবদুস শাকুরের ছেলে। তিনি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বারে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, ফারজানা ও জাহাঙ্গীরের প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয়। এর আগে জাহাঙ্গীর ফারজানার প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। সেখান থেকেই তাদের পরিচয় ও পরবর্তীতে সম্পর্ক গড়ে ওঠে। পরে ফারজানা প্রথম সংসার ছেড়ে জাহাঙ্গীরকে বিয়ে করেন। তাদের একটি সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জাহাঙ্গীরের অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে সন্দেহ থেকে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিল। ওসি আরও জানান, রোববার রাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ানোর পর গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে তার গলা ও দুই হাতের রগ কেটে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আলামত সংগ্রহ করে। মেহেদী হাসান সৈকত/আরএআর