টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত

AI-classifiedconfidence 89%

Why this classification

This incident was classified as criminal violence in Gopalganj. Parties reported: Motiur Rahman, Police. Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.

Reported by:Ajker PatrikaProthom AloJugantorSamakalCorroborated · 4 sources
23/03/26•Nilfa Bazar, Tungipara

Killed

0

Injured

1

Summary

২০২৬ সালের ২৩ মার্চ সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে এক বিস্ফোরণে মতিউর রহমান নামের এক যুবক গুরুতর আহত হন। চিকিৎসকদের মতে এটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

89% · severity 4

Parties involved

Motiur RahmanPolice

Tags

Bomb Attack

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 23/03/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (4 sources)

Source 1: Samakal · 25/03/26open original ↗

ককটেল বানানোর সময় বিস্ফোরণ, মাদ্রাসাছাত্র আহত

ককটেল বানানোর সময় বিস্ফোরণ, মাদ্রাসাছাত্র আহত গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৯:০১ | প্রিন্ট সংস্করণ টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় গত সোমবার বাড়িতে ককটেল বানানোর সময় বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্রের হাত-পা ও মুখ ঝলছে গেছে। গুরুতর আহত মতিউর রহমানকে গতকাল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গতকাল রাজধানী থেকে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা মতিউরের (২৩) বাড়িতে যান। তারা কিছু আলামত জব্দ করেন। এ ছাড়া তারা একটি অবিস্ফোরিত ককটেলসদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছেন। টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।   - বিষয় : - আহত

Source 2: Ajker Patrika · 24/03/26open original ↗

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে বিস্ফোরণে যুবক আহত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে মতিউর রহমান (২৫) নামের এক যুবকের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। গতকাল সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার নিজ বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আহত হন তিনি। মতিউর রহমান নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভবানীপুর মাদ্রাসার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা আহত মতিউরকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু বিস্ফোরণের ঘটনাটি সন্দেহজনক মনে করায় গোপালগঞ্জ সদর থানা-পুলিশের দুই সদস্যসহ তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মতিউরের স্বজনদের দাবি, এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিলেন। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তাঁর ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, আহত ব্যক্তির ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে, তাতে মনে হয়েছে এটি ককটেল বা হাতবোমা বিস্ফোরণ থেকে হতে পারে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ঢাকা থেকে পুলিশের একটি বিশেষজ্ঞ টিম টুঙ্গিপাড়া আসছে। তারা আসার পর সঠিকভাবে বলা যাবে, আসলে কী ঘটেছিল।’

Source 3: Jugantor · 24/03/26open original ↗

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসাছাত্রের বাড়িতে বোম ডিস্পোজাল টিম

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে আহত মাদ্রাসাছাত্রের বাড়িতে বোম ডিস্পোজাল টিম Advertisement গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে ঝলসে যাওয়া মাদ্রাসা শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করেছে পুলিশের বোম ডিস্পোজাল টিম। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে পুলিশের বোম ডিস্পোজাল টিমের সদস্যরা টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকার মাদ্রাসাছাত্রের বাড়িতে পৌঁছান। দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে বিস্ফোরিত ককটেল সদৃশ্য বস্তুর কিছু আলামত জব্দ করেন। এছাড়া একটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, টুঙ্গিপাড়ার নিলফা গ্রামের মোস্তাক আহম্মেদের ছেলে মতিউর রহমান (২৩) দেড় মাস আগে প্রথম ককটেল সাদৃশ্য বিস্ফোরক বস্তু তৈরি করে। সেটি তিনি গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী মাদ্রাসার পাশে বিস্ফোরণ করার পর গত ২২ মার্চ এ ধরনের আরও একটি বিস্ফোরক দ্রব্য গ্রামের বাড়ির পাশে বিস্ফোরণ ঘটায়। পরে মঙ্গলবার (২৩ মার্চ) তার বাড়িতে বসে এসএস পাইপের মধ্যে দিয়াশলাইয়ের বারুদসহ আরও কিছু উপাদান ভরে দুইটি ককটেল সাদৃশ্য বস্তু তৈরি করে মতিউর। এর মধ্যে ১টি বিস্ফোরণের পর তার হাত-পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। অপরটি অবিস্ফোরিত ছিল। ওসি আইয়ুব আলী আরও বলেন, বিস্ফোরণে ওই মাদ্রাসাছাত্রের হাত-পা ও মুখমণ্ডল ঝলসে গেছে। পরে আহত যুবকে পুলিশ পাহারায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাকে খুলনা থেকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আহত মাদ্রাসা ছাত্র মতিউর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকার মোস্তাক আহম্মেদের ছেলে ও গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী মাদ্রাসার ছাত্র। এক বছর পর মতিউর মাওলানা পাশ করবে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় মতিউরের বাড়িতে বিস্ফোরণের ব্যাপক শব্দ হয়। পরে সেখানে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসানো দেখতে পাওয়া যায়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় গোপালগঞ্জ সদর থানা পুলিশের দুইজন সদস্যসহ তাকে খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক অসিম কুমার ধর বলেন, তার ক্ষত দেখে আতশবাজি থেকে ঝলসানো মনে হয়নি। যে ধরনের ক্ষত হয়েছে তাতে মনে হয়েছে ককটেল বা হাতবোমা হতে পারে। তবে আহত মতিউরের স্বজনদের দাবি, তার এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে সে আতশবাজি বানানোর চেষ্টা করছিল। আতশবাজি বানানোর সময় তা বিস্ফোরিত হয়ে তার ডান হাতের আঙুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

Source 4: Prothom Alo · 26/03/26open original ↗

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসাছাত্রের নামে মামলা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান চালায় বোমা নিষ্ক্রিয়করণ দল। মঙ্গলবার উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বাজার এলাকায়প্রথম আলোর ফাইল ছবি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে ককটেল বিস্ফোরণে এক মাদ্রাসাছাত্র গুরুতর দগ্ধ হওয়ার ঘটনায় তাঁকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার বিস্ফোরক দ্রব্য আইনে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শুকুর আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামি আহত মতিউর রহমান (২৩) উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা এবং গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি মাদ্রাসার ছাত্র। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার মতিউর রহমান নিজ বাড়ির একটি টিনশেড ঘরে কয়েকজনকে নিয়ে ককটেল তৈরির কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে তাঁর হাত, পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ সময় সঙ্গে থাকা অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিস্ফোরণের শব্দে স্থানীয় লোকজন মতিউর রহমানকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় সেখানে চিকিৎসাধীন। ওই ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তারা একটি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করে। এ সময় ঘটনাস্থল থেকে এসএস পাইপের টুকরা, বাঁশের হাতলযুক্ত লোহার হাতুড়ি, দিয়াশলাই বাক্সের খোসা ও বারুদ বের করা বিপুলসংখ্যক কাঠিসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে আহত মতিউরের বাবা মোস্তাক আহম্মেদ গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, তাঁদের এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে মতিউর আতশবাজি বানানোর চেষ্টা করছিল। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাঁর ডান হাতের আঙ্গুলের একাংশ উড়ে যায়, পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলছে গেছে। আরও পড়ুন টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার ২৪ মার্চ ২০২৬ প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন বিস্ফোরণঢাকা বিভাগগোপালগঞ্জমামলাটুঙ্গিপাড়াককটেল হামলা