ঢামেক হাসপাতালে যুবককে রেখে পালাল তারা, পরে মৃত্যু

AI-classifiedconfidence 85%

Why this classification

This is classified as a violent incident because an unidentified individual was brought to the hospital dead or unconscious under suspicious circumstances and subsequently declared dead, with perpetrators fleeing the scene.

Reported by:SamakalJugantorCorroborated · 2 sources
09/10/26•Dhaka Medical College Hospital

Killed

1

Injured

0

Summary

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক অচেনা যুবককে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান দুই ব্যক্তি। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

AI analysis

Category

Criminal Violence

Confidence

85% · severity 7

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

পারভেজ মোশাররফহাবিবুর রহমান

Tags

Murder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 09/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Samakal · 10/10/26open original ↗

ঢামেক হাসপাতালে যুবককে রেখে পালাল তারা, পরে মৃত্যু

ঢামেক হাসপাতালে যুবককে রেখে পালাল তারা, পরে মৃত্যু সমকাল প্রতিবেদক প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৮:৫৬ | প্রিন্ট সংস্করণ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে অচেতন অবস্থায় এক যুবককে রেখে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। পরে তাঁকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মৃতের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ট্রলিম্যান পারভেজ মোশাররফ জানান, দুই ব্যক্তি অচেতন অবস্থায় ওই যুবককে জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। পরে তাঁকে একটি ট্রলিতে শুইয়ে রেখে টিকিট কাটার কথা বলে কাউন্টারে যান তারা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফিরে আসেননি। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে তিনি নিজেই টিকিট কেটে ওই ব্যক্তিকে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ৩টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। - বিষয় : - মৃত্যু

Source 2: Jugantor · 10/10/26open original ↗

ঢামেক হাসপাতালে লাশ ফেলে পালাল দুই ব্যক্তি

ঢামেক হাসপাতালে লাশ ফেলে পালাল দুই ব্যক্তি Advertisement যুগান্তর প্রতিবেদন প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিমের নাম সবুজ মল্লিক। তার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলায়। তিনি ধামরাইয়ের একটি সিরামিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। পরিবারের সঙ্গে সাভার এলাকায় থাকতেন। হাসপাতাল কর্তৃপক্ষ তার প্যান্টের পকেটে থাকা কাগজপত্র থেকে এসব তথ্য জানতে পারে। হাসপাতালের ট্রলিম্যান পারভেজ মোশারফ জানান, দুই ব্যক্তি অচেতন অবস্থায় সবুজকে ট্রলিতে করে জরুরি বিভাগে নিয়ে আসে। পরে তারা টিকিট আনার কথা বলে কৌশলে পালিয়ে যায়। এরপর চিকিৎসকের কাছে নেওয়া হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, সবুজের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন নেই। তিনি কিভাবে মারা গেছেন ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। সবুজের ছেলে তামিম জানান, তিনি কিভাবে ঢাকায় এলেন এবং কারা তার বাবাকে হাসপাতালে রেখে গেছে, এসব বিষয়ে কিছুই জানেন না স্বজনরা।