চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩
Why this classification
A group posing as passengers drugged an auto-rickshaw driver on 4 March 2026 in an attempt to steal his vehicle. The driver was left in critical condition, and the three suspects were caught and beaten by a crowd before police arrived.
Killed
0
Injured
1
Summary
৪ মার্চ ২০২৬ রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার চন্ডিপুর বাজার এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীরা চালক মো. বাবুল হোসেনকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। ধাওয়া করে ধরা তিনজনকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়, আর চালক আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown, Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 04/03/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩
চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোরিকশা ছিনতাই, আটক ৩ Advertisement ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম ফাইল ছবি। ঠাকুরগাঁওয়ে যাত্রীবেশে অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার চালক মো. বাবুল হোসেন (৪৮) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের বাসিন্দা। গ্রেফতাররা হলেন—পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রামপুর গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শংকর অধিকারী (৪৫) এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের মো. সাদ্দাম হোসেন (৩০)। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার সকালে অটোরিকশা নিয়ে উপার্জনের উদ্দেশে বের হন বাবুল হোসেন। রাত সাড়ে ৮টার দিকে চন্ডিপুর বাজার এলাকায় পৌঁছলে যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্রটি কৌশলে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাকে খাইয়ে দেয়। পরে চালক অচেতন হয়ে পড়লে আসামিরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে ধাওয়া করে তিনজনকে ধরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীদের আটক করে এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি জব্দ করে। স্থানীয়রা অচেতন অবস্থায় বাবুল হোসেনকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী চালকের স্ত্রী শিউলী আক্তার শিল্পী বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। জানা গেছে, গত দেড় বছরে ঠাকুরগাঁওয়ে প্রায় শতাধিক অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বিশেষ ধরনের কেমিক্যাল বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে চালকদের অজ্ঞান করে সর্বস্ব লুট করছে এই চক্রটি। ভুক্তভোগী উত্তর হরিহরপুর গ্রামের মোহাম্মদ নুরু অভিযোগ করে বলেন, যাত্রীবেশে দুর্বৃত্তরা আমাকে কলা খেতে দেয়। ওই কলা খাওয়ার পরই আমি অজ্ঞান হয়ে পড়ি এবং তারা আমার রিকশাটি নিয়ে যায়। একই অভিজ্ঞতার কথা জানান জগন্নাথপুর ইউনিয়নের কালীতলা গ্রামের চালক রফিকুল। তিনি আক্ষেপ করে বলেন, দুর্বৃত্তদের হাতে ইতোমধ্যে কয়েকজন চালকের প্রাণও গেছে। ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিদের হেফাজতে নেয় এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করে।
