সুন্দরবনে জলদস্যুদের হানা, ১২ জেলেসহ ট্রলার অপহরণ
Why this classification
This is a concrete violent incident: armed pirates attacked fishing trawlers on the night of 19 May 2026, took 12 fishermen hostage and seized a trawler. It occurred in Barguna, Bangladesh, within the recent window, and involves an armed attack and abduction rather than commentary or a statistical roundup.
Killed
0
Injured
0
Summary
বরগুনার পাথরঘাটার সুন্দরবন সংলগ্ন কটকা এলাকায় ১৯ মে ২০২৬ রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে সশস্ত্র জলদস্যুরা মাছ ধরার তিনটি ট্রলারে হামলা চালিয়ে ১২ জেলেসহ একটি ট্রলার অপহরণ করে গভীর বনের দিকে নিয়ে যায়। জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে উদ্বেগ বিরাজ করছে এবং কোস্ট গার্ড ও থানা পুলিশ উদ্ধারে কাজ করছে।
AI analysis
Category
Criminal Violence
Confidence
85% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 19/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
মাছধরা ট্রলারে জলদস্যুদের হামলা, ১২ জেলে অপহরণ
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছধরার সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এ সময় ১২ জন জেলেকে অপহরণসহ একটি ট্রলার নিয়ে যায় তারা। বুধবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর সুন্দরবন-সংলগ্ন কটকা খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার ১২ জন জেলের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- মো. মাসুম, মো. ইব্রাহিম, ইয়াসিন, মো. হোসেন, তাওহীদ, মো. সেলিম, মো. কামাল হোসেন, মো. জাকির মুন্সি, মো. হানিফা, হৃদয়, সুমন ও মো. ইয়াসিন। খোঁজ নিয়ে জানা যায়, গতকাল (মঙ্গলবার) রাতে বলেশ্বর নদীতে সুন্দরবন-সংলগ্ন কটকা নামক এলাকায় কয়েকটি ট্রালরের জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ তাদের ওপর হামলা চালায় জলদস্যুরা। পরে মাছ ধরার একটি কাঠের তৈরি ট্রলারসহ মোট ১২ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে এখন পর্যন্ত অপহরণের শিকার ওই জেলেদের অবস্থান সম্পর্কে জানা যায়নি। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ শিকার করতে যাওয়া ১২ জন জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। তবে কোথায় নিয়ে গেছে এবং কোন জলদস্যুরা অপহরণ করছে তা কিছুই এখন পর্যন্ত জানতে পারিনি। মো. আব্দুল আলীম/এএমকে
সুন্দরবনে জলদস্যুদের হানা, ১২ জেলেসহ ট্রলার অপহরণ
সুন্দরবনে জলদস্যুদের হানা, ১২ জেলেসহ ট্রলার অপহরণ Advertisement পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশ: ২০ মে ২০২৬, ০৬:৪৯ পিএম ফাইল ছবি বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন কটকা এলাকা থেকে মাছ ধরার সময় ১২ জেলেসহ একটি ইঞ্জিনচালিত ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। বুধবার (২০ মে) দুপুর দেড়টার দিকে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে ১২টার মধ্যে এ অপহরণের ঘটনা ঘটে। তবে কোন বাহিনী অপহরণ করেছে তা জানা যায়নি। অপহৃত জেলেরা হলেন- ট্রলার মালিক মো. মাসুম, মো. ইব্রাহিম (৩৮), ইয়াসিন (২৪), মো. হোসেন, তাওহীদ (২২), মো. সেলিম, মো. ইয়াসিন (১৮), মো. জাকির মুন্সি (৫৫), মো. হানিফা (৩৫), হৃদয় (২৪) ও সুমন (৩০)। তাদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামে বলে জানা গেছে। ঘটনার পর থেকে অপহৃত জেলেদের কোনো সন্ধান না পাওয়ায় তাদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় ও ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, গত ২ থেকে ৩ দিন আগে নামবিহীন কাঠের তৈরি তিনটি ইঞ্জিনচালিত ট্রলারে করে রুহিতা এলাকা থেকে জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যান। গতকাল (মঙ্গলবার) রাতে সুন্দরবন সংলগ্ন কটকা এলাকায় একদল সশস্ত্র জলদস্যু ওই ট্রলারগুলোতে অতর্কিত হামলা চালায়। দস্যুরা ট্রলারে থাকা জেলেদের জিম্মি করে ১২ জন জেলেসহ একটি ট্রলার নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গভীর বনের দিকে চলে যায়। তবে জলদস্যুরা জেলে ও ট্রলারটিকে কোথায় নিয়ে গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে স্বজনদের ভাগ্যে কী ঘটেছে, তা ভেবে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে। মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা বলেন, সুন্দরবনের কটকা এলাকা থেকে ১২ জেলেসহ একটি ট্রলার জলদস্যুরা অপহরণ করে নিয়ে গেছে। জেলেদের উদ্ধারে মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জিম্মি জেলেদের উদ্ধার এবং দস্যুদের দমনে দ্রুত অভিযান শুরু হবে বলে আশা করছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের এক কর্মকর্তা বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। জেলেদের উদ্ধারে মংলা এবং পাথরঘাটা কোস্টগার্ড যৌথভাবে কাজ করছে। পাথরঘাটা থানার ওসি ইনামুল হক বলেন, জেলে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। তাদের উদ্ধারে আমরা কাজ করছি।
