ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া ভেবে খুঁটিতে বেঁধে মারধর
Why this classification
This is a single, recent incident on Saturday 9 May 2026 in which a crowd tied a VAT inspector to an electricity pole, beat him, seized his phone, and broke his arm. It is a concrete physical attack with a reported injury, so it qualifies as violence.
Killed
0
Injured
1
Summary
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গত ৯ মে ২০২৬ (শনিবার) দুপুরে দুর্গারামপুর ব্রিজ এলাকায় ভ্যাট নিবন্ধনের কাগজপত্র যাচাইয়ে যাওয়া কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে দোকান মালিক হাবিবুর রহমান ও স্থানীয় লোকজন ভুয়া কর্মকর্তা সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তরিত হন।
AI analysis
Category
Mob Justice / Lynchings
Confidence
92% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 09/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া ভেবে খুঁটিতে বেঁধে মারধর
ছুটির দিনে নথি যাচাই ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া ভেবে খুঁটিতে বেঁধে মারধর Advertisement ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম প্রিন্ট সংস্করণ বাঞ্ছারামপুরে ভ্যাট নিবন্ধনের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে। এতে তার একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। শনিবার দুপুরে উপজেলার দুর্গারামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার ভ্যাট, এক্সাইজ ও কাস্টমস বিভাগের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র দেখতে যান। এ সময় সরকারি ছুটির দিনে দায়িত্ব পালন করায় দোকান মালিক হাবিবুর রহমান তাকে ভুয়া কর্মকর্তা বলে সন্দেহ করেন। অভিযোগ অনুযায়ী, পরে লোকজন জড়ো করে ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
