শ্রীপুরে বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর
Why this classification
প্রতিবেদনে শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় ভাঙচুর এবং পুলিশের টিয়ার শেল নিক্ষেপের বর্ণনা রয়েছে, যা শারীরিক সংঘর্ষ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রমাণ। ফলে এটি সহিংস ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
Killed
0
Injured
5
Summary
গাজীপুরের শ্রীপুরে কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় অগ্রিম বেতন ও ছুটির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুরে রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন শ্রমিক আহত হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
90% · severity 5
Perpetrator side
Victim side
Other actors
Affected infrastructure
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 5
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Law Enforcement
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Locals
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 21/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
শ্রীপুরে বেতন-ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ, কারখানায় ভাঙচুর
গাজীপুরের শ্রীপুরে অগ্রিম বেতন, ঈদের ছুটি বৃদ্ধি ও কারখানার কিছু কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় কারখানায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় মিতালী গ্রুপের কেএসএস নিট কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা জানান, ঈদকে সামনে রেখে এক মাসের বেতন অগ্রিম প্রদান এবং ১১ দিনের ছুটির দাবিতে তাঁরা কর্মবিরতি পালন করছিলেন। পরে তাঁরা কারখানার ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।কারখানার নারী শ্রমিক আমেনা আক্তার বলেন, ‘আমাদের দাবি ছিল ঈদের আগে বেতন অগ্রিম দেওয়া হোক। কিন্তু মালিকপক্ষ তা মানেনি। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, পরে পুলিশ আমাদের ওপর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হয়েছেন।’আরেক শ্রমিক বিল্লাল হোসেন বলেন, ‘হঠাৎ পুলিশ আমাদের ওপর চড়াও হয়। ঈদের আগে বেতন-ছুটির দাবিতে আমরা আন্দোলন করছিলাম।’ তবে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।কেএসএস নিট কম্পোজিট লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ঈদের আগে ২০ দিনের অগ্রিম বেতন ও ১০ দিনের ছুটি দেওয়া হবে। কিন্তু শ্রমিকেরা তা না মেনে অযৌক্তিক দাবিতে কারখানায় ভাঙচুর চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।’শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, ‘কারখানায় থানা ও শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতটি সাউন্ড গ্রেনেড ও চারটি টিয়ার শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
