ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

AI-classifiedconfidence 95%

Why this classification

The article reports a concrete violent incident where a man was beaten by a mob over alleged religious defamation and subsequently died in the hospital, meeting all inclusion criteria.

Reported by:JugantorAjker PatrikaCorroborated · 2 sources
14/10/26•Debhata

Killed

1

Injured

0

Summary

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

AI analysis

Category

Mob Justice / Lynchings

Confidence

95% · severity 8

Perpetrator side

Locals

Victim side

Unknown

Other actors

ওয়াহিদুজ্জামান শামীম

Tags

LynchingVigilante Justice

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 14/10/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text (2 sources)

Source 1: Ajker Patrika · 16/10/26open original ↗

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে এবং গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সুবর্ণাবাদ ও নাজিরের ঘের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের মৃত মাহতাব উদ্দিন খানের ছেলে মোক্তার হোসেন খান (৫৩) এবং নাজিরের ঘের গ্রামের রহিম বক্স মোল্লার ছেলে আসাদুল ইসলাম মোল্যা (৪৬)। ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুবর্ণাবাদ এলাকা থেকে মোক্তার হোসেন খানকে গ্রেপ্তার করা হয়। পরে আজ ভোর ৫টার দিকে নাজিরের ঘের এলাকা থেকে আসাদুল ইসলাম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আজ তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় তাঁর ভাই আব্দুল জলিল সানা দেবহাটা থানায় মামলা করেন। মামলায় ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, ঘটনার শুরু থেকেই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে এজাহার দায়েরের পর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

Source 2: Jugantor · 14/10/26open original ↗

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গণপিটুনি, হাসপাতালে যুবকের মৃত্যু. সাতক্ষীরার দেবহাটায় ধর্ম নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।