নির্বাচনী জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের নেতা-কর্মীর সংঘর্ষ, আহত ৩০
Why this classification
This is a valid, recent physical clash (Friday, 23 January 2026) in which BNP and its youth wing Jubo Dal fought at an election rally in Astagram, Kishoreganj, over seating, leaving at least 30 people injured by both sides' accounts. The police confirmed the clash but said the exact casualty count is not yet confirmed.
Killed
0
Injured
30
Summary
কিশোরগঞ্জের অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে ২০২৬ সালের ২৩ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার বসানো নিয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন, তবে পুলিশ জানিয়েছে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত নয়।
AI analysis
Category
Political Violence
Confidence
88% · severity 6
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 30
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: BNP
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 23/01/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
নির্বাচনী জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের নেতা-কর্মীর সংঘর্ষ, আহত ৩০
নির্বাচনী জনসভায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-যুবদলের নেতা-কর্মীর সংঘর্ষ, আহত ৩০ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে জনসভায় সংঘর্ষ হয়। মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬ | ০০:০৩ কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল সভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ বিষয়ে মাহবুব আলম কিসমত বলেন, ‘মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে আমিসহ অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হয়েছি।’ অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, ‘যুবদল নেতা কিসমত ও তার লোকজনই প্রথমে হামলা চালায়। এতে আমিসহ আমাদের ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।’ অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রাথমিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। - বিষয় : - কিশোরগঞ্জ - সংঘর্ষ - নির্বাচনী জনসভা
