নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

AI-classifiedconfidence 92%

Why this classification

This is a valid, recent violent incident: on Monday night, 8 June 2026, about 15 to 20 armed men ambushed three members of one family in Nawabganj, Dhaka, and hacked them with sharp weapons, leaving all three seriously injured. The attack was carried out over an existing personal dispute, and the accused remain at large.

Reported by:JugantorSingle source
08/06/26•কোমরগঞ্জ বটতলা, বাহ্রা ইউনিয়ন

Killed

0

Injured

3

Summary

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ বটতলা এলাকায় ৮ জুন ২০২৬ (সোমবার) রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের হামলায় একই পরিবারের তিনজন ধারালো অস্ত্রে গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তরা পলাতক রয়েছে।

AI analysis

Category

Criminal Violence

Confidence

92% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

মো. রাকিবুজ্জামান (বাদী, ৪৬)রাব্বি (২৭, আহত)রুমেল বাবু (৪০, আহত)ইকবাল (২৮, আহত)মো. সামির (২২, অভিযুক্ত)মো. বাবু (৩২, অভিযুক্ত)সাব্বির (২৭, অভিযুক্ত)ওয়াসিম (২৮, অভিযুক্ত)হাসান (২১, অভিযুক্ত)সোহেল (৩০, অভিযুক্ত)হৃদয় (২০, অভিযুক্ত)বোরহান (৪৫, অভিযুক্ত)সবুর (৪৭, অভিযুক্ত)শান্ত (২২, অভিযুক্ত)আরিফ (১৯, অভিযুক্ত)অজ্ঞাতনামা ১৫-২০ জন অভিযুক্তনবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ

Tags

Gang War

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 3

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 08/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Jugantor · 10/06/26open original ↗

নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

প্রিন্ট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ এএম Advertisement নবাবগঞ্জে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম Advertisement যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫৮ এএম প্রতীকী ছবি আরও পড়ুন Advertisement ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সশস্ত্র দুর্বৃত্তের অতর্কিত হামলায় একই পরিবারের তিনজন গুরুতর জখম হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) এ ঘটনায় উপজেলার বাহ্রা ইউনিয়নের বাহ্রা চরকান্দা গ্রামের হাজী মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে মো. রাকিবুজ্জামান (৪৬) বাদী হয়ে মামলা দায়ের করেছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার বকসনগর ইউনিয়নের কোমরগঞ্জ বটতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- বাদীর ছোট দুই ভাই রাব্বি (২৭) ও রুমেল বাবু (৪০) এবং ভাতিজা ইকবাল (২৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিরা হলেন- উপজেলার বাহ্রা চরকান্দা গ্রামের মো. সামির (২২), মো. বাবু (৩২), সাব্বির (২৭), ওয়াসিম (২৮), হাসান (২১), সোহেল (৩০), হৃদয় (২০), বোরহান (৪৫), সবুর (৪৭), শান্ত (২২), আরিফ (১৯) ও অজ্ঞাতনামা পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জন। মামলার নথি থেকে জানা যায়, বিবাদীগণের সঙ্গে বাদী ও তার পরিবারের দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে আসামিদের সঙ্গে আহতদের বেশ কিছুদিন ধরে কথা কাটাকাটি চলছিল। সোমবার রাতে রাকিবুজ্জামান, তার দুই ভাই রাব্বি ও রুমেল বাবু কোমরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তারা কোমরগঞ্জ বটতলা সংলগ্ন পাকা রাস্তায় পৌঁছানো মাত্রই, পূর্বপরিকল্পিতভাবে ওঁতপেতে থাকা আসামিরা দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে। এ সময় তাদের চিৎকারে ইকবাল এগিয়ে এলে ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ জানান, এ ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে। তাদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement