জমি নিয়ে বিরোধে সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা
Why this classification
This incident was classified as criminal violence in Manikganj. Parties reported: Journalist Humayun Kabir, Local Opponents (Aran, Shamad, Salma). Reported casualties: 0 killed and 1 injured. Reported by 2 sources.
Killed
0
Injured
1
Summary
মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈতৃক জমির বিরোধের জেরে সাংবাদিক হুমায়ূন কবীরের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ২০২৬ সালের ১৪ মে সকালে জমি থেকে ফেরার পথে তিনি হামলার শিকার হন।
AI analysis
Category
Criminal Violence
Confidence
89% · severity 5
Parties involved
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 1
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Unknown
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 14/05/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text (2 sources)
জমি নিয়ে বিরোধে সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা
মানিকগঞ্জের সাটুরিয়ায় পৈতৃক জমিতে কাজ শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো. হুমায়ূন কবীর। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আগ সাভার মৌজায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাঁকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী জানান, আগ সাভার মৌজার আরএস ৯৪ নম্বর খতিয়ানের ৮ দাগের ৪৭ শতাংশ জমি তাঁদের পৈতৃক সম্পত্তি। প্রায় ৬০ বছর ধরে তাঁর পরিবার ওই জমি ভোগদখল করে আসছে। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে আদালতে দীর্ঘদিন মামলা চলার পর আদালত তাঁর পিতার পক্ষেই রায় ও ডিক্রি দেন।তাঁর অভিযোগ, ১৩ মে সকালে জমিতে ফসল রোপণের প্রস্তুতি নিতে গেলে স্থানীয় আরান (৫৫), ছামাদ (৬০), সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাতনামা ৪-৫ জন সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ ঘটনায় থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষকে থানায় বসে বিষয়টি মীমাংসার পরামর্শ দেয়। পরদিন বৃহস্পতিবার সকালে আদালতের রায় অনুযায়ী, জমিতে পাটবীজ বপন শেষে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায় এবং হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।প্রকাশ্য দিবালোকে সাংবাদিকের ওপর এমন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।হুমায়ূন কবীর বলেন, ‘প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আদালতের তোয়াক্কা করছে না। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি।’এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মানিকগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, ভাগনে আটক
লাশপ্রতীকী ছবি মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকায় সাথী আক্তার (২৮) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন মিয়া (২০) নামের এক তরুণকে আটক করা হয়েছে। নিহত সাথী আক্তার কাটিগ্রাম এলাকার প্রবাসী শুকুর আলীর স্ত্রী। আটক রিপন নিহত সাথীর ভাগনে এবং একই এলাকার আতাউর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে বাড়িতে সাথী আক্তারের সঙ্গে ভাগনে রিপনের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রিপন ধারালো অস্ত্র দিয়ে সাথীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ সাথীর বাড়ির একটি ঘর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় ওই ঘরের ভেতর থেকেই রিপনকে আটক করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, গতকাল রাতে নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন জেলা থেকে আরও পড়ুন পুলিশলাশমানিকগঞ্জ সদরমানিকগঞ্জঢাকা বিভাগ
