শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

AI-classifiedconfidence 90%

Why this classification

An elderly man allegedly lured a seven-to-eight-year-old girl to a neighbour's house on 11 April 2026 and tried to rape her, and she escaped after a physical struggle. This is a concrete, recent act of physical sexual assault, so it counts as violence, even though the later arrest by police alone would not.

Reported by:Dhaka PostSingle source
11/04/26•প্রতিবেশীর বাড়ি, সিঅ্যান্ডবি পাড়া, চুয়াডাঙ্গা সদর

Killed

0

Injured

0

Summary

চুয়াডাঙ্গায় ১১ এপ্রিল ২০২৬ সকালে প্রতিবেশীর বাড়িতে দ্বিতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন ৬০ বছর বয়সী খোরশেদ আলম, ধস্তাধস্তির পর শিশুটি পালিয়ে বাড়ি ফিরে যায়। ১৭ এপ্রিল রাতে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং ভুক্তভোগী পরিবারের মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

AI analysis

Category

Gender-Based Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

Locals

Victim side

Locals

Other actors

খোরশেদ আলম (৬০), অভিযুক্তদ্বিতীয় শ্রেণির শিশু ছাত্রী (ভুক্তভোগী)স্থানীয় জনগণচুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান

Tags

Rape

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 11/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 18/04/26open original ↗

শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত বৃদ্ধকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণির এক শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিঅ্যান্ডবিপাড়ার খোরশেদ আলম নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়রা আটক করে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত খোরশেদ আলম (৬০) চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সিঅ্যান্ডবিপাড়ার বসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল সকাল ৮টার দিকে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়। এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে। আফজালুল হক/আরকে