দ্বন্দ্ব নিরসনের কথা বলে ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
Why this classification
ঘটনাটি সাম্প্রতিক (শনিবার) এবং বাংলাদেশে সংঘটিত, যেখানে সাবেক ইউপি সদস্য ও তার সহযোগী এক নারীকে ধর্ষণচেষ্টা ও মারধর করে আহত করে। এটি স্পষ্ট একটি সহিংস ঘটনা।
Killed
0
Injured
0
Summary
লালমনিরহাটের আদিতমারীতে জমিজমা বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে; ভুক্তভোগী রোববার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
AI analysis
Category
Gender-Based Violence
Confidence
95% · severity 7
Perpetrator side
Victim side
Other actors
Tags
Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.
হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান
জেলা কোনটি?
আপনার মত দিন
নিহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
আহতের সংখ্যা কি সঠিক?
AI: 0
Be the first to vote
অপরাধী কি সঠিক?
AI: Former UP Member
Be the first to vote
ভুক্তভোগী কি সঠিক?
AI: Woman
Be the first to vote
ঘটনার তারিখ কি সঠিক?
AI: 03/10/26
Be the first to vote
ঘটনার ধরন কোনটি?
আপনার মত দিন
মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য নেই।
Original news text
দ্বন্দ্ব নিরসনের কথা বলে ডেকে নিয়ে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভাইয়ের সাথে জমিজমার বিরোধ মীমাংসা জন্য নিজ বাড়িতে ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বিরুদ্ধে। রোববার (৪ অক্টোবর) বিচার চেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের মৃত তসর উদ্দিনের ছেলে। তিনি পলাশী ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। অভিযোগে জানা গেছে, পৈতৃক সূত্রে প্রাপ্ত জমিজমা নিয়ে ভাইয়ের সাথে বিরোধ চলে আসছে মদনপুর গ্রামের এক নারীর। যা নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার ভাই। এ বিষয়টি আপোষ মীমাংসা করে দিতে শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে মুরগি খামারে ওই নারীকে ডেকে নেন সাবেক ইউপি সদস্য হোসেন আলী। খামারে অবস্থান করা ইউপি সদস্যের সহযোগী স্থানীয় দুলু মিয়ার সহায়তায় ওই নারীকে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন তিনি। রাজি না হওয়ায় সহযোগীসহ ইউপি সদস্য ওই নারীকে মারপিট করে বিবস্ত্র করেন। এ সময় ওই নারীর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে ইউপি সদস্য ও তার সহযোগী পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও কাদামাখা ওই নারীকে ধান ক্ষেত থেকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য হোসেন আলীকে প্রধান করে দুইজনের বিরুদ্ধে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। হাসপাতালের বেডে চিকিৎসাধীন থাকা ওই নারী বলেন, ভাইবোনের বিবাদ মীমাংসা করতে হোসেন আলী ডেকে নেন। সেখানে গেলে বিদ্যুৎ চলে যায়। এ সুযোগে আমাকে ধান ক্ষেতের আইলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। রাজি না হলে ইউপি সদস্য ও তার সহযোগী আমার বুকে, হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে রক্তাক্ত জখম করে। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযুক্ত সাবেক ইউপি সদস্য হোসেন আলী মুঠোফোনে বলেন, আমাকে হেয় করতে মিথ্যে অভিযোগ করেছে। আমি আমার মুরগি খামারে মুরগি বিক্রি করা নিয়ে ব্যস্ত ছিলাম। আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মুরাদ মুর্শিদ/এসএইচএ
