হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৩ নেতা বহিষ্কার

AI-classifiedconfidence 90%

Why this classification

ঘটনাটি একটি হত্যাকাণ্ড, যেখানে সাবেক শ্রমিক নেতা মানিক মিয়াকে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে। ছাত্রদল ও যুবদলের (বিএনপির অঙ্গ সংগঠন) তিন নেতাকে এই হত্যায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে, যা রাজনৈতিক সহিংসতা হিসেবে চিহ্নিত করার জন্য যথেষ্ট প্রমাণ।

Reported by:SamakalSingle source
30/06/26•গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা

Killed

1

Injured

0

Summary

গৌরীপুরে সাবেক শ্রমিক নেতা মানিক মিয়াকে হামলা চালিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রাতে বাসস্ট্যান্ড এলাকায় হামলার শিকার হয়ে বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

BNP

Victim side

Locals

Other actors

শোয়েব মুন্সিআল ইমরান খানরিফাত হাসানমানিক মিয়াসুমাইয়া আক্তার সেলিনা

Tags

Political AssassinationMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 30/06/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 04/07/26open original ↗

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৩ নেতা বহিষ্কার

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের ৩ নেতা বহিষ্কার মানিক মিয়া নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ প্রকাশ: ০৩ জুলাই ২০২৬ | ২৩:১৩ সাবেক এক শ্রমিক নেতা হত্যায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল ও যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুবদল নেতাকে বহিষ্কার করে গত বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করে শুক্রবার চিঠি পাঠায় সংগঠনটির ময়মনসিংহ উত্তর জেলা কমিটি। বহিষ্কার হওয়া তিনজন হলেন– ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান। হত্যাকাণ্ডের শিকার মানিক মিয়া গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি। গত মঙ্গলবার রাতে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় তাঁর ওপর হামলা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গত বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবারের অভিযোগ, হামলার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রভাবশালী মহলের চাপে হাসপাতালে ভর্তির নথিতে ‘সড়ক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা করেছেন ভুক্তভোগীর স্ত্রী সুমাইয়া আক্তার সেলিনা। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০-১২ জনকে। এসব তথ্য জানিয়েছেন নিহত মানিক মিয়ার ভাই সুখ মিয়া। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শোয়েব মুন্সিকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, জনবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একই সঙ্গে, এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই ঘটনায় ছাত্রদল নেতা আল ইমরান খান ও রিফাত হাসানকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, মামলার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।