নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

AI-classifiedconfidence 90%

Why this classification

On 13 February 2026, supporters of two rival candidates in the Narail-2 election clashed at Gabtala Bazar, injuring at least 15 people, including a woman, who were admitted to Narail Sadar Hospital. Both sides accuse the other of starting the attack, but the physical fight is clearly reported, so this is valid political violence.

Reported by:SamakalSingle source
13/02/26•গাবতলা বাজার, নড়াইল সদর

Killed

0

Injured

15

Summary

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় নড়াইল সদরের গাবতলা বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ ও কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে, এবং ওসি জানিয়েছেন এ নিয়ে কেউ লিখিত অভিযোগ দেননি।

AI analysis

Category

Political Violence

Confidence

90% · severity 6

Perpetrator side

BNP

Victim side

BNP

Other actors

আলহাজ মনিরুল ইসলাম (বহিষ্কৃত জেলা বিএনপি সাধারণ সম্পাদক, কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সমর্থিত)নাজমুল ইসলাম (কলস প্রতীক সমর্থক)ফয়েজুর রহমান (ধানের শীষ প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক)নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া

Tags

Election ViolenceParty Clash

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 15

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: BNP

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 13/02/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Samakal · 14/02/26open original ↗

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

নড়াইলে ধানের শীষ ও কলস প্রতীক সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ ছবি: সংগৃহীত লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:৫২ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর কলস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর সদর উপজেলার গাবতলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইপক্ষই পাল্টা-পাল্টি অভিযোগ করেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনিরুল ইসলামের কলস প্রতীকের সমর্থক নাজমুল ইসলাম জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাবতলা বাজারে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ধানের শীষের সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় নাজমুল ইসলাম, সেলিম কাজী, হাবিবুর রহমান, হাসান মোল্যা, সাইফুল ইসলাম, আমেনা বেগম, আনোয়ার হোসেন, সিফাত আলী, আরিফ হোসেনসহ মনিরুল সমর্থিত ৯ জন আহত হন। তবে এ অভিযোগ অস্বীকার করে ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদের সমর্থক ফয়েজুর রহমান দাবি করেন, কলস প্রতীকের সমর্থকরা ধানের শীষের অফিস ভাঙচুর করতে আসলে তারা বাধা দেন। পরে দু’পক্ষের বাগ্বিতণ্ডা শুরু হলে কলসের সমর্থকরা আগে হামলা চালায়। পরবর্তীতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ফয়েজুর রহমান, রুমান কাজী সাইফুল হোসেন রাব্বি, ইসমাইল, হাবিবুর, আনিসসহ ধানের শীষ সমর্থিত ছয়জন আহত হন। নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া আজ শনিবার বলেন, কলস ও ধানের শীষের সমর্থকদের মাঝে মারামারি হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।