অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইক চালক, আটদিন পর মৃত্যু

AI-classifiedconfidence 90%

Why this classification

This is a single, specific incident: passengers drugged an e-bike driver during a robbery on 20 April 2026, and he died on 27 April after eight days of treatment. It is recent, took place in Bangladesh, and involved a physical attack that ended in a death.

Reported by:Dhaka PostSingle source
20/04/26•ছত্তারহাট বাজার ও আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়ক, পরৈকোড়া

Killed

1

Injured

0

Summary

চট্টগ্রামের আনোয়ারায় ২০ এপ্রিল যাত্রীবেশী 'অজ্ঞান পার্টির' সদস্যরা ইজিবাইক ছিনতাইয়ের সময় চালক মো. আইয়ূব আলীকে অজ্ঞান করে রাস্তায় ফেলে যায়। আট দিন চিকিৎসাধীন থাকার পর ২৭ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

AI analysis

Category

Criminal Violence

Confidence

90% · severity 8

Perpetrator side

Unknown

Victim side

Locals

Other actors

মো. আইয়ূব আলী (৫০), ইজিবাইক চালক (নিহত)মোহাম্মদ শওকত (৪১), নিহতের ভাতিজামো. জুনায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত ওসি, আনোয়ারা থানাযাত্রীবেশী 'অজ্ঞান পার্টির' সদস্যরা (অজ্ঞাত)

Affected infrastructure

ইজিবাইক (ছিনতাই)

Tags

RobberyMurder

Fields above are extracted automatically by AI and may contain errors. Help us correct them by voting below.

হ্যালো, তথ্যগুলো কি সঠিকভাবে সনাক্ত হয়েছে? আপনার মতামত জানান

জেলা কোনটি?

আপনার মত দিন

নিহতের সংখ্যা কি সঠিক?

AI: 1

Be the first to vote

আহতের সংখ্যা কি সঠিক?

AI: 0

Be the first to vote

অপরাধী কি সঠিক?

AI: Unknown

Be the first to vote

ভুক্তভোগী কি সঠিক?

AI: Locals

Be the first to vote

ঘটনার তারিখ কি সঠিক?

AI: 20/04/26

Be the first to vote

ঘটনার ধরন কোনটি?

আপনার মত দিন

মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য নেই।

Original news text

Source 1: Dhaka Post · 28/04/26open original ↗

অজ্ঞান পার্টির খপ্পরে ইজিবাইক চালক, আটদিন পর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় ইজিবাইক ছিনতাইয়ের পর ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা এক চালককে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে যায়। সোমবার (২৭ এপ্রিল) সকাল দশটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আট দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন সেই ইজিবাইক চালক। ওই চালকের নাম মো. আইয়ূব আলী (৫০)। তিনি পরৈকোড়া ইউনিয়নের মৃত আবদুস ছত্তারের পুত্র। তার সংসারে স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার পরৈকোড়া ছত্তারহাট বাজার থেকে তিন জন যাত্রী নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে আসছিলেন চালক আইয়ূব আলী। মূলত যাত্রীবেশী ওই ব্যক্তিরা ছিলেন ‘অজ্ঞান পার্টির’ সদস্য। পথে তারা আইয়ূব আলীকে অজ্ঞান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে ফেলে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যান। স্থানীয় লোকজন পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহতের ভাতিজা মোহাম্মদ শওকত (৪১) বলেন, ছত্তারহাট বাজার থেকে তিনজন যাত্রীবেশী ‘অজ্ঞান পার্টির’ সদস্যরা ইজিবাইকটি ছিনতাই করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর আট দিন চিকিৎসা শেষে আজ সকালে চাচা মারা যান। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে। উল্লেখ্য, গত দুই বছর আগে একই এলাকার মো. শহীদুল্লাহ্ নামে এক ব্যক্তিও ছিনতাইকারীর কবলে পড়ে মারা যান। এমআর/ডিএ